নিউজ সান ডেস্ক :
আজ সারা দেশে সকল কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অর্নাস চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষা প্রাকটিকাল এবং ভাইভা পরীক্ষার মাধ্যমে শেষ হয়েছে। সকাল থেকে পরীক্ষা শুরু হয়ে বিকেল পর্যন্ত চলেছে। শিক্ষার্থীরা দীর্ঘ সময় ধরে কঠোর পরিশ্রমের পর তাদের অর্জিত জ্ঞান প্রদর্শন করেছেন।
নড়াইল ভিক্টোরিয়া কলেজের গণিত বিভাগের ছাত্র আকাশ দাস সাংবাদিকদের জানান আজকের দিনটি আমাদের জন্য বিশেষ আনন্দের ছিল আমরা দীর্ঘ কয়েক মাসের পরিশ্রমের ফল দেখতে পেয়ে খুশি প্রথম শিপটে প্রাকটিকাল পরীক্ষা এবং দ্বিতীয় শিপটে ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে যা মোট ২০০ মার্কসের। আমাদের জন্য এটি শুধু পরীক্ষা নয় শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তিও।
পরীক্ষার শেষে ছাত্রছাত্রীদের মধ্যে আনন্দ বিরাজ করছিল। কেউ বন্ধুদের সঙ্গে ছবি তুলছিলেন কেউ শিক্ষকের সাথে অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছিলেন। শিক্ষক শিক্ষিকারা শিক্ষার্থীদের এই আনন্দময় মুহূর্তে অংশগ্রহণ করেছেন।
প্রতিটি ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীরা ফটোসেশনে মগ্ন ছিলেন। শিক্ষার্থীরা জানান পরীক্ষার শেষে এই আনন্দ ভাগাভাগি করা তাদের জন্য খুবই প্রয়োজন। শিক্ষকরা বলেন শিক্ষার্থীদের আনন্দ আমাদের জন্যও আনন্দের বিষয় তাদের কঠোর পরিশ্রম আজ ফল দিয়েছে।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো শফিকুল ইসলাম বলেন আজকের দিনটি আমাদের কলেজের শিক্ষার্থীদের জন্য গর্বের তারা কঠোর পরিশ্রমের মাধ্যমে পরীক্ষায় অংশ নিয়েছে এবং নিজেদের জ্ঞান প্রমাণ করেছে তাদের সাফল্য ভবিষ্যতের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা যোগাবে।
পরীক্ষার পরিবেশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। কলেজ প্রশাসন শিক্ষকবৃন্দ এবং স্বেচ্ছাসেবকরা শিক্ষার্থীদের সহায়তায় দায়িত্ব পালন করেছেন। শিক্ষার্থীরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।
নির্দিষ্ট সূত্র অনুযায়ী এই পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ করেছেন। এটি তাদের ভবিষ্যতের জন্য নতুন উদ্যম ও অনুপ্রেরণা যোগাবে। দেশের সকল কলেজে এই পরীক্ষার সফল সমাপ্তি শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবেশের প্রতিফলন ঘটিয়েছে।
পরীক্ষা শেষে শিক্ষার্থীদের আনন্দময় দৃশ্য শিক্ষক শিক্ষিকাদের গর্বিত মুখ এবং বন্ধুদের সঙ্গে ফটোসেশনের মুহূর্তগুলো পরিবেশকে আনন্দঘন করেছে। শিক্ষার্থীরা জানান আজকের দিনটি চিরকাল মনে রাখার মতো তাদের জন্য এই মুহূর্ত খুবই গুরুত্বপূর্ণ।
এভাবে দেশের সকল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অর্নাস চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষা শেষ হয়ে শিক্ষার্থীদের নতুন জীবনের প্রস্তুতির পথ খুলেছে।










