বেনাপোল প্রতিনিধিঃ বিভিন্ন দেশের ৪৩ নাগরিকরা তাদের ঐতিহ্যবাহী ২ টি বিএম,ডাবলু মটর সাইকেল ও ১৬ টি কারের বহর নিয়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ভ্রমন শেষ করে, আজ বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারতে প্রবেশ করেছে।
(১১ই নভেম্বর) শুক্রবার সকাল ৯ টার সময় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে ২টি মটরসাইকেল ও ১৬ টি রয়েল কারে এই ৪৩ জন নাগরিক পৌঁছায়। পরে কাস্টমো ইমিগ্রেশনের কার্যক্রম শেষে ভারতের উদ্দেশ্যে রওনা দেয়। জানা যায় ১১ ই নভেম্বর ভারতের ইস্ট হিমালয়ে একটি কার রেলি অনুষ্ঠিত হবে। সেই কার রেলিতে তারা তাদের ঐতিহ্যবাহী কার গুলো নিয়ে অংশগ্রহণ করবে, পরে নিজ নিজ দেশে ফিরে যাবেন বলে জানা গেছে ।
পর্যটক দলের কো-অর্ডিনেটর ও দ্য জার্নি ওয়ালেটের ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান জানান, গত ২০ অক্টোবর থেকে ভারত ভ্রমণ শুরু করেন তারা। তারপর ভুটান ভ্রমণ শেষে গত ৬ নভেম্বর সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে বাংলাদেশে ভ্রমণে আসেন এই পর্যটক দল। তারপর কয়েকটি জেলা ঘুরে বুধবার পাবনায় আসেন তারা। নিজেদের প্রিয় গাড়ি নিজেরাই চালিয়ে তারা ভ্রমণ করছেন। গাড়িগুলো খুব যত্ন করেন তারা। এছাড়াও তাদের সঙ্গে রয়েছে ৯ জন সাপোর্টিং স্টাফসহ গাড়ি মেরামতের সব সরঞ্জাম। যে কোনো সমস্যায় তাৎক্ষণিক মেরামত করা সম্ভব। যে কারণে এখনও গাড়িগুলো চলছে।
মতিউর রহমান আরও জানান, গাড়িগুলো ব্রাসেলস থেকে প্রথমে জাহাজের মাধ্যমে কলকাতা পোর্টে আনা হয়। সেখানকার এজেন্ট গাড়িগুলো খালাস করে প্রয়োজনীয় দেখভালের পর নির্ধারিত হোটেলে নিয়ে যায়। তারপর নিজেরাই গাড়ি চালিয়ে ভ্রমণে বের হন পর্যটক দল। আর ভ্রমণের পথে পথেই মানুষ, প্রকৃতি, শিল্প, সংস্কৃতি, খাবারের সঙ্গে পরিচিত হন তারা।
আলাপ হয় পর্যটক দলের মধ্যে বেলজিয়াম, পর্তুগাল ও জার্মানির কয়েকজনের সঙ্গে। প্রতিক্রিয়ায় তারা জানান, ভারত, ভুটান ভ্রমণ শেষে বাংলাদেশে এসে মুগ্ধ তারা। এদেশের মানুষ, প্রকৃতিতে সবুজের সমারোহ, সংস্কৃতি ও আথিতেয়থায় খুশি হয়েছেন। যাদের অনেকেই বিভিন্ন দেশ ভ্রমণ করলেও, বাংলাদেশে প্রথম এসেছেন। ইউরোপের শিল্প-সংস্কৃতির সঙ্গে বাংলাদেশের শিল্প সংস্কৃতির বিস্তর ফারাক রয়েছে। এখানকার মানুষ খুব বন্ধুবৎসল। এদেশের খাবারও মজাদার।
এ সময় তাদের নিরাপত্তার জন্য উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি ফারজানা ইসলাম,বেনাপোল প্রধান অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া,বেনাপোল ইমিগ্রেশন ওসি মোঃ আজাদ, সহ বিজেপি ও পুলিশের কর্মকর্তারা।










