বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে প্রাথমিক বিদ্যালয়ের চুরি যাওয়া মালামাল সহ চোর আটক
বেনাপোল প্রতিনিধিঃ যশোরের বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চুরি যাওয়া সকল মালামাল উদ্ধারসহ সেলিম সরদার (৩২) নামে এক চোরকে
আটক করেছে পোর্ট থানা পুলিশ।
সোমবার (১০ এপ্রিল) সকালে তাকে গ্রেফতার করে পোর্ট থানা পুলিশ।
আটক সেলিম, পিতা-মৃত শহীদ সর্দার, সাং- নারায়ণপুর, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর।
পুলিশ জানায়, গত ০১/০৪/২৩ খ্রিঃ বেনাপোল বাজার প্রাইমারি স্কুলে একটি চুরি সংঘটিত হয় এবং এ সংক্রান্তে স্কুলের সভাপতির এজাহারে বেনাপোল পোর্ট থানার মামলা নং-৫, তারিখ ০২/০৪/২৩খ্রিঃ ধারা ৫৪৭/৩৮০ দঃবিঃ রুজু হয়।
এরই প্রেক্ষিতে ১০ এপ্রিল সকালে বেনাপোল পোর্ট থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে থানার নারায়ণপুর আসামির বসত বাড়ি হতে চুরি হওয়া সকল মালামাল ল্যাপটপ, দুইটা প্রজেক্টর, প্রিন্টার, পানির মোটর, ফ্যান, বক্স সহ যাবতীয় হারানো জিনিসপত্র উদ্ধার করেছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, গ্রেফতারকৃত আসামীকে যশোর আদালতে পাঠানো হয়েছে।










