বেনাপোল পৌরসভার সহযোগিতায় ঢাকা আহ্ছানিয়া মিশন হেলথ ও ওয়াশ সেক্টর বাস্তবায়িত ওয়াটার: সাসটেইনেবল আরবান প্রভিশন, বেনাপোল প্রকল্প’র কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার জন্য অদ্য ২৮ মে ২০২৩ তারিখ পৌর কর্মকর্তা ও স্টাফদের সাথে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।
বেনাপোল পৌরসভা সভাকক্ষে আয়োজিত উক্ত ত্রৈমাসিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌরসভার প্রশাসক ও শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ মোশারফ হোসেন। ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রজেক্ট ম্যানেজার মোঃ ইকবাল হোসাইন সভায় প্রকল্পের অগ্রগতি উপস্থাপন ও ব্যাখ্যা করেন। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন, প্রকৌশল বিভাগের মোঃ মফিজুর রহমান, প্রধান সহকারী মোঃ আব্দুল্লাহ আল মাসুম রনি প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে পৌর প্রশাসক ফারজানা ইসলাম বলেন, ঢাকা আহ্ছানিয়া মিশনের উদ্যোগে বেনাপোল পৌরসভায় আর্সেনিক আয়রন রিমুভাল প্ল্যান্ট-এআইআরপি স্থাপনসহ পানি, স্যানিটেশন ও হাইজিন বিষয়ক যেসব কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে সেগুলো খুবই জন গুরুত্বপূর্ণ।
সুতরাং এ কাজে পৌরসভার পক্ষ থেকে সংস্থাকে সার্বিক সহযোগিতা করা হবে। নিরাপদ পানি প্রযুক্তি স্থাপনের জন্য পৌরসভার নিকট যেসব আবেদনগুলো এসেছে, সেগুলো পর্যালোচনা করে এআইআরপি স্থাপনের জন্য অগ্রাধিকার ভিত্তিতে স্থান নির্ধারনের জন্য তিনি পৌরসভার প্রকৌশল বিভাগকে নির্দেশনা প্রদান করেন।










