বেনাপোল পোর্ট থানা অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া নেতৃত্বে তার অফিসার্স ফোর্স এস আই শংকর অভিযান চালিয়ে সাদীপুর গ্রাম থেকে আমার হারিয়ে যাওয়া মোবাইলটি উদ্ধার করেছেন।
আমার মোবাইল টি গত ১/১/২০২৩ বাড়ি থেকে বের হওয়ার সময় ছোট আঁচড়া মোড়ে মোবাইলটি পড়ে যায়। পরে থানায় একটি জিডি করি।
ওসি সাহেব আমাকে আশ্বাস দিয়েছিলেন আপনার মোবাইল টি ফিরে পাবেন চিন্তা করার কনো কারণ নাই। তার কথামতো আজ আমার হারিয়ে যাওয়া মোবাইলটি ফিরে পেলাম।
তাই আমি বেনাপোল পোর্ট থানা পুলিশ কে অসংখ্য ধন্যবাদ জানাই।










