শাহাবুদ্দিন আহম্মেদ,বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্টথানার পোড়াবাড়ী নারানপুর গ্রামের মাহাফুজের বসত বাড়িতে দূর্বৃত্তদের দেওয়া পেট্রোলের আগুনে পুড়ে শিশুসহ দুই জন আহতের অভিযোগ উঠেছে।
দূর্বত্তরা একটি প্লাস্টিকের বোতলে পেট্রোল ভরে ঘরে ছুড়ে মেরে পরে আগুন ধরিয়ে বাইরে থেকে দরজায় ছিকল দিয়ে দেয়। বুধবার দিবাগত রাত ৩ টার দিকে এ ঘটনা ঘটে।পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বেনাপোলের পোড়াবাড়ী নারানপুর গ্রামের আলি আজমের ছেলে মাহাফুজ হোসেন জানায়, মেয়েকে নির্যাতনের অভিযোগে পারিবারিক কলহে বউয়ের বাপের বাড়ির লোকেরা তার নামে তিনটে মামলা দেয় । তিন দিন আগে আবারো মেয়েকে নির্যাতনের অভিযোগ এনে তাদের সপরিবারে পুড়িয়ে মারার হুমকিও দেয় শশুর বেনাপোলের গয়ড়া গ্রামের আশানুর রহমান।
বুধবার দিবাগত রাতে ঘরে ঘুমিয়ে ছিল সে ও তার পরিবারের সদস্যরা।
এসময় হঠাৎ ঘরে আগুন দেখে তাদের চেঁচামেচিতে প্রতিবেশিরা এগিয়ে এসে ঘরের দরজা খুলে দেয়। পরে তাদের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রনে আসে। তবে আগুনে পুড়ে কিছুটা আহত হয় বাড়িতে বেড়াতে আশা বৃদ্ধ হোসেন আলী ও ৬ মাস বয়সি ভাইজি ইছামনি । পুড়ে যায় ঘরে থাকা একটি মটরসাইকেল ও বেশ কিছু আসবাব পত্র। খবর পেয়ে দুপুরে বেনাপোল পোর্ট থানা পুলিশ ঘটনা স্থল তদন্ত করে।
মাহফুজের বোন রিয়া খাতুন জানান, আগুনের ঘটনা মাহাফুজের শশুর বাড়ির লোকের পূর্ব পরিকল্পিত। তিন দিন আগে তার শশুর আমাদের পুড়িয়ে মারার হুমকি দিয়েছিল। তার দুইদিন পর এ ঘটনা। প্রতিবেশিরা এগিয়ে আসায় তারা সবাই জীবনে রক্ষা পেয়েছে।
বেনাপোল পোর্টথানার উপপরিদর্শক(এসআই) বিপ্লব সরকার জানান, আগুনের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগ দায়ের হলে তদন্ত পূ্বক আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।










