নিউজ সান ডেস্ক : বিজিবির অভিযানে ১ কোটি ৮৮ লক্ষ ৩৪ হাজার ৬৮৬ টাকা মূল্যের ২কেজি ৮০ গ্রাম স্বর্ণসহ পাঁচারকারি আটক।
বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত থেকে এবার ১৮ টি স্বর্ণের বারসহ ১ পাচারকারীকে আটক করেছেন বিজিবি।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশিদ আনোয়ার পিএসসি ইঞ্জিনিয়ার জানান, পুটখালী ক্যাম্পের একটি টহলদল ভারতে পাঁচারের সময় সীমান্তের মসজিদবাড়ী পোস্ট হতে আকতারুল (২০) নামের এক চোরাচালানীকে আটক করে। এসময় তার কাছ থেকে উল্লেখিত স্বর্ণেরবার উদ্ধার করা হয়।
আটককৃত হলো বেনাপোল পোর্ট থানার খলশী গ্রামের আবু বক্করের ছেলে।










