নিজস্ব প্রতিবেদক:
যশোরের দেশ ক্লিনিকে অভিযান,ওটিতে তালা কার্যক্রম বন্ধ ঘোষণা। দিয়েছেন,সিভিল সার্জন ডাঃ মাহমুদুল হাসান মহোদয়।
(১ অক্টোবর) মঙ্গলবার সন্ধ্যায় তিনি দেশ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার, ঘোপ নওয়াপাড়া রোড, যশোরে অভিযান পরিচালনা করেন।
ত্রুটিপূর্ণ অস্ত্রোপচারের পর প্রসূতির মৃত্যুর অভিযোগের প্রেক্ষিতে এবং ছাত্র সমন্বয়ক, রোগীর আত্মীয় স্বজন ও সাংবাদিকবৃন্দের উপস্থিতিতে তাৎক্ষণিক দেশ ক্লিনিকে পৌছান সিভিল সার্জন যশোর ডাঃ মাহমুদুল হাসান মহোদয়।
এসময় উপস্থিত ছিলেন ডাঃ মোঃ রেহেনেওয়াজ এমওসিএস, সিভিল সার্জন অফিস যশোর কেএম সফিউর রহমান, এও, সিভিল সার্জন অফিস যশোর মোঃ ইসরাইল হোসেন সিভিল সার্জন অফিস যশোর।
ক্লিনিকের কার্যক্রম পরিদর্শন শেষে সিভিল সার্জনের নির্দেশে অপারেশন থিয়েটারের নানাবিধ ত্রুটি ও অপরিস্কার থাকার কারনে কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।










