শাহাবুদ্দিন আহামেদ,বেনাপোল:
যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি বেনাপোলের ধান্যখোলা ক্যাম্পের সদস্যরা ৩৬ কেজি ভারতীয় গাঁজা পরিত্যক্ত অবস্থায় সীমান্ত থেকে উদ্ধার করেছে।এ সময় কোন মাদক পাচারকারীকে আটক করতে পারিনি।মাদক পাচারকারীরা বিজিবিদের টের পেয়ে গাঁজার চালান ফেলে পালিয়ে যায়।
যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধিনায়ক লে কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান.গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মাদক পাচারকারীরা বিপুল পরিমান গাঁজার চালান নিয়ে সীমান্তের ২৫/৩ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাকা রাস্তার পাশে অবস্থায় করছে।
এমন সংবাদে অধিনায়ক লেঃ কর্ণেল সাইফুল্লাহ সিদ্দিকী ও উপ অধিনায়ক মেজর ফারজিন ফাহিম নির্দেশে ধান্যখোলা ক্যাম্পের সদস্যরা সেখানে অভিযান চালিয়ে গাঁজার চালানটি আটক করেন।
এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।
এদিকে এলাকার অনেকেই জানিয়েছেন যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধিনায়ক লে কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী ও উপ অধিনায়ক মেজর ফারজিন ফাহিম যোগদান করার পর থেকে একের পর এক মাদকের চালান আটক করছে।তারা বলেন মাদক ব্যবসায়ীরা যত বড়ই শক্তিশালী হোক না কেনো তাদেরকে আটক করে আইনের আওতায় আনা হবে।মাদকদ্রব্য বিষয়ে কোন আপস নেই।










