শাহাবুদ্দিন আহামেদ:
যশোর জেলা বিএনপির মহান বিজয় দিবস অনুষ্ঠান শেষে করে,আজ যশোর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার সময় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে যশোর বিমান বন্দরে পৌঁছে দেন অনিন্দ্য ইসলাম অমিত।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়বাদীদল বিএনপির খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, যশোর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন,বিএনপির নেতা দুলু, বেনাপোল ৯২৫ হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও উলাশী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী।










