শাহাবুদ্দিন আহামেদ, বেনাপোল :
যশোরের শার্শা উপজেলার ৯নং উলাশী ইউনিয়ন বাসীর সাথে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করলেন উপজেলা যুবদল এর যুগ্ন আহবায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম শহিদ ও উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সহিদ আলী এবং উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ।
শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, আলহাজ্ব শহিদুল ইসলাম শহিদ বলেন, আমরা ঈদুল আজহার পর একত্রিত হয়েছি, শুধুমাত্র কোরবানির মহিমা উদযাপন করতেই নয়, বরং আমাদের সমাজে নবজীবন ও ঐক্যের বার্তা ছড়াতে। এই পবিত্র ঈদ আমাদের দলীয় নেতৃবৃন্দ ও কর্মীদের জনগণের সঙ্গে আবারো ঘনিষ্ঠভাবে সংযুক্ত করার সুযোগ এনে দিয়েছে।
তিনি আরও বলেন, উলাশি ইউনিয়ন বিএনপি এই শুভ দিনে ঘরে ঘরে ঈদের শুভেচ্ছা পৌঁছে দিয়েছে, যারা গণতন্ত্রের জন্য সংগ্রামে আহত ও শহীদ হয়েছেন তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছে। আমাদের এই সমাবেশ আমাদের ঐক্য ও সংকল্পের প্রতীক হবে।
শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সহিদ আলী বলেন,আমরা সবাই মিলে শান্তিপূর্ণভাবে দেশের সঠিক গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ চালিয়ে যাবো। ঈদের এই আনন্দ ও আত্মত্যাগের শিক্ষা আমাদেরকে আরও দৃঢ় করে তুলুক।










