ঝিকরগাছা প্রতিনিধি:
যশোর জেলার ঝিকরগাছা থানাধীন বাঁকড়া মাঠপাড়া গ্রামে, সাপের কামড়ে আহত হয়ে মা ও মেয়ে হাসপাতালে ভর্তি এবং চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মেয়ে সুমাইয়া খাতুন (১১)।
২৬ শে জুন বৃহস্পতিবার আনুমানিক দুপুর এক টার সময় যশোর জেলার ঝিকরগাছা থানাধীন বাঁকড়া মাঠপাড়া গ্রামে ১) খাদিজা খাতুন(৩২), স্বামী-ইমদাদুল হক, ও মেয়ে ২) সুমাইয়া খাতুন (১১), পিতা- ইমদাদুল হক, উভয় সাং-বাঁকড়া মাঠপাড়া, থানা- ঝিকরগাছা, জেলা-যশোরদ্বয় নিজ ঘরের মেঝেতে ঘুমিয়ে ছিলেন। এ সময় কাঁলাচে রঙের একটি সাপ ঘরের মধ্যে এসে খাদিজা খাতুন এবং তার মেয়ে সুমাইয়া খাতুনকে কামড় দিয়ে আহত করে।
পরবর্তীতে তার পরিবারের লোকজন তাদের উদ্ধারপূর্বক চিকিৎসার জন্য বিকাল ৪ টার সময় যশোর সদর হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় মেয়ে সুমাইয়া খাতুন সন্ধ্যা ৭ টার সময় মৃত্যুবরণ করে এবং মা খাদিজা খাতুন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় আছেন।
মৃত লাশটি বর্তমানে যশোর সদর হাসপাতালের মর্গে আছে।










