শাহাবুদ্দিন আহামেদ বেনাপোল:
শার্শা উপজেলার ৯ নং উলাশী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মাটি পুকুর গ্রামের বিএনপির কর্মী মোঃ রবি ইসলাম রবির ছোট মেয়ে মদিনা খাতুন (২) পুকুরের পানিতে ডুবে মারা গেছেন।
৩ জুলাই দুপুর ১টার সময় বাড়ির পিছনে শিশু টি খেলা করতে করতে পুকুরে পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে।
(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
এই হৃদয়বিদারক সংবাদে গভীর শোক প্রকাশ ও সমবেদনা জানাতে ছুটে যান, শার্শা উপজেলার যুবদলের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মোঃ শহিদুল ইসলাম শহীদ।
এসময় উপস্থিত ছিলেন, ৬ নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ হযরত আলী,সাধারণ সম্পাদক আব্দুল ওহাব ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এই শিশু টির মৃত্যুতে এলাকার শোকের ছায়া নেমে এসেছে।










