শাহাবুদ্দিন আহামেদ, বেনাপোল:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতনধর্মাবলম্বী মানুষের সঙ্গে আন্তরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বেনাপোলে।
শনিবার ১৩ সেপ্টেম্বর রাত সাড়ে ৮ টার সময় বেনাপোল পাটবাড়ি আশ্রম কেন্দ্রে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা করেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ নুরুজ্জামান লিটন, সাধারণ সম্পাদক, শার্শা উপজেলা বিএনপি। সভার সভাপতিত্ব করেন শ্রী রবিন পাল, ভারপ্রাপ্ত সভাপতি, বেনাপোল পৌর পূজা উদযাপন পরিষদ।
বিশেষ অতিথিরা ছিলেন—
মাস্টার সাহেব আলী, সভাপতি, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপি।
আলমগীর সিদ্দিক, সভাপতি, বেনাপোল ইউনিয়ন বিএনপি।
আখতারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক, বেনাপোল পৌর বিএনপি।
আতিকুজ্জামান সনি, সহ-সভাপতি, বেনাপোল পৌর বিএনপি।
আয়োজনে ছিল বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বেনাপোল পৌর শাখা, শার্শা, যশোর।
সভায় বক্তারা বলেন, “ধর্ম যার যার, এটাই বাঙালি সংস্কৃতির মূল সুর। সৌহার্দ্য, সম্প্রীতি ও সহাবস্থানের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নেওয়াই আমাদের অঙ্গীকার।”
–










