শাহাবুদ্দিন আহামেদ, বেনাপোল: যশোরের
বেনাপোল পুটখালী সীমান্তের ১.০৪৯ কেজি ওজনের ৯ টি স্বর্ণের বারসহ মনিরুজ্জামান (৩৭) নামে এক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড ২১ বিজিবির সদস্যরা।
বুধবার (৮ ই অক্টোবর) ভোর রাতে পুটখালী সীমান্তের ২১ বিজিবির একটি টহল দল পুটখালী উত্তর পাড়া নামক স্থানে পাকা রাস্তার পাশে থেকে ৯ পিস স্বর্ণের বারসহ মোঃ মনিরুজ্জামান কে আটক করা হয়।
আটক আসামী হলেন, বেনাপোল পোর্ট থানার পুটখালী উত্তর পাড়া গ্রামের মোঃ কাদের আলী সরদারের ছেলে মোঃ মনিরুজ্জামান।
অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার পিবিজিএম পিএসসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক মোঃ সফিয়ার রহমান এর নেতৃত্বে পুটখালী বিওপি’র একটি টহল দল পুটখালী উত্তরপাড়া নামক স্থানে পাকা রাস্তার পাশে থেকে ৯ পিস স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়। এবং উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১.০৪৯ কেজি, যার মূল্য ১,৮০,৫২,২৪১/- টাকা।উক্ত স্বর্ণের বারগুলো যশোর ট্রেজারী অফিস জমা দেওয়া হয়েছে ও আসামীকে বেনাপোল পোর্ট থানায় হস্থান্তর করা হয়েছে বলে তিনি জানান।










