ঢাকা, , , ,
No Result
View All Result
News Sun 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
    • আওয়ামী লীগ
    • বিএনপি
    • জাতীয় পার্টি
    • নির্বাচন
    • অন্যান্য দল
  • আইন ও আদালত
    • আদালত
    • ট্রাইব্যুনাল
  • আন্তর্জাতিক
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • অর্থনীতি-ব্যবসা
  • লাইফস্টাইল
  • শিল্প-সাহিত্য
  • ইসলাম
  • বেনাপোল
  • শিক্ষা
  • ক্যারিয়ার
  • জেলার খবর
  • সাক্ষাৎকার
  • স্বাস্থ্য
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
    • আওয়ামী লীগ
    • বিএনপি
    • জাতীয় পার্টি
    • নির্বাচন
    • অন্যান্য দল
  • আইন ও আদালত
    • আদালত
    • ট্রাইব্যুনাল
  • আন্তর্জাতিক
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • অর্থনীতি-ব্যবসা
  • লাইফস্টাইল
  • শিল্প-সাহিত্য
  • ইসলাম
  • বেনাপোল
  • শিক্ষা
  • ক্যারিয়ার
  • জেলার খবর
  • সাক্ষাৎকার
  • স্বাস্থ্য
No Result
View All Result
News Sun 24
No Result
View All Result

যুদ্ধ শেষের চুক্তিতে গাজা-ইসরায়েলে উল্লাস

October 9, 2025
in আন্তর্জাতিক
যুদ্ধ শেষের চুক্তিতে গাজা-ইসরায়েলে উল্লাস


নিউজ সান ডেস্ক : যুদ্ধ শেষ করার জন্য ইসরায়েল ও হামাসের মধ্যে একটি চুক্তি হয়েছে, এমন খবরে ফিলিস্তিনি ছিটমহল গাজার ফিলিস্তিনিরা ও ইসরায়েলে জিম্মিদের পরিবারগুলো তীব্র আনন্দে উদযাপন করেছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) গাজার তরুণরা ধ্বংস হয়ে যাওয়া রাস্তাগুলোতে নেমে শ্লোগান দিয়ে, নেচে খবরটি উদযাপন করেছে। এমনকী ছিটমহলটির কিছু অংশ ইসরায়েলি হামলা অব্যাহত থাকলেও তারা দমে যায়নি। এই গাজায় টানা দুই বছর ধরে চলা ইসরায়েলি বোমা হামলায় ২০ লাখেরও বেশি বাসিন্দার প্রায় সবাই বাস্তুচ্যুত হয়েছেন।

গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনুসে আনন্দরত আব্দুল মজিদ আব্দ রাব্বো রয়টার্সকে বলেন, “এই যুদ্ধবিরতি জন্য, রক্তপাত ও হত্যাকাণ্ড বন্ধের জন্য আল্লাহকে ধন্যবাদ। শুধু আমিই খুশি না, পুরো গাজা ভূখণ্ড খুশী। এই রক্তপাত বন্ধ হয়ে যুদ্ধবিরতি হওয়ায় সব আরব জনগণ, পুরো বিশ্ব খুশি। আমাদের পক্ষে যারা দাঁড়িয়েছেন সবাইকে ধন্যবাদ ও ভালোবাসা।”

ইসরায়েলের তেল আবিবে তথাকথিত জিম্মি চত্বরে গাজায় হামাসের হাতে বন্দি এক জিম্মির মা আইনভ জাঙ্গাউকার অত্যন্ত আনন্দিত ছিলেন।

ইসরায়েল ও হামাসের মধ্যে সমঝোতা চুক্তির ঘোষণা আসার পর গাজার খান ইউনিসে ফিলিস্তিনিদের উল্লাস।

উদযাপনের লাল অগ্নিশিখার আলোতে দাঁড়িয়ে তিনি বলেন, “আমি দম নিতে পারছি না, আমি দম নিতে পারছি না, আমি কী অনুভব করছি ব্যাখ্যা করতে পারবো না, এতো আনন্দ হচ্ছে।”

নিজের জিম্মি ছেলের কথা উল্লেখ করে তিনি বলেন, “ওকে আমি কী বলবো? আমি কী করবো? জড়িয়ে ধরবো আর চুমু খাবো। শুধু বলবো আমি ওকে ভালোবাসি, এটাই। আর তার চোখ আমার চোখে ডুবে যাওয়া দেখবো, এটা অসাধারণ, এটাই স্বস্তি।”

ফিলিস্তিনি ছিটমহল গাজায় শান্তি আনার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের পরিকল্পনার প্রথম পর্ব নিয়ে বুধবার ইসরায়েল ও হামাস সমঝোতা চুক্তি করেছে। পরিকল্পনার এই পর্বে যুদ্ধবিরতি এবং ইসরায়েলি জিম্মি ও ফিলিস্তিনি বন্দি বিনিময়ের কথা রয়েছে। এটি ঠিকঠাকমতো বাস্তবায়িত হলে গাজায় দুই বছর ধরে চলা প্রাণঘাতী যুদ্ধ অবসানের পথ খুলতে পারে।

এই মুহূর্তে কেমন অনুভব করছেন, রয়টার্সের এমন প্রশ্নে সাবেক জিম্মি ওমের শেমটোভ বলেন, “এটি বর্ণনার ভাষা নেই।”

গাজার সীমান্ত অতিক্রম করে ইসরায়েলে হামাসের আক্রমণের প্রতিক্রিয়ায় ফিলিস্তিনি ছিটমহলটিতে ইসরায়েলের শুরু করা ধ্বংসাত্মক হামলার দুই বছর পূর্তির মাত্র একদিন পর মিশরে দুই পক্ষের পরোক্ষ আলোচনায় এই অগ্রগতি হয়েছে।

গাজায় তরুণদের একটি দল এ খবরে আন্দন উদযাপন করছিল। এক বন্ধুর কাঁধে চড়া এক তরুণ শ্লোগান দিচ্ছিল আর বাকিরা তাকে ঘিরে হাততালি দিচ্ছিল।

ছিটমহলটির লোকজন আনন্দে কাঁদছিল আর ‘আল্লাহু আকবর’ বলে শ্লোগান দিচ্ছিল। ‘আল্লাহ মহান,” বলেছিল তারা। এই চুক্তি যুদ্ধ শেষ করবে আর তাদের বাড়িতে ফেরার সুযোগ করে দেবে বলে তারা আশা প্রকাশ করছিল।

গাজা সিটি থেকে বাস্তুচ্যুত ব্যবসায়ী তামের আল-বুরারি বলেন, “আমি হাসি আর কান্না থামাতে পারছি না। আমরা বেঁচে গেছি, এটা বিশ্বাস করতে পারছি না।”

রয়টার্সকে এক কথোপকথন অ্যাপের মাধ্যমে তিনি বলেন, “আমাদের বাড়িতে ফিরে যেতে আর অপেক্ষা করতে পারছি না, সেগুলো ধ্বংস হয়ে যাওয়ার পরও। গাজা সিটিতে ফিরতে চাই, বোমার আতঙ্ক ছাড়াই ঘুমাতে চাই, আমাদের জীবন পুনর্নির্মাণ করতে চাই।”

হামাস শাসিত গাজা সরকারের গণমাধ্যম দপ্তর আনুষ্ঠানিভাবে চুক্তিটির বিস্তারিত খুঁটিনাটি প্রকাশ না হওয়া পর্যন্ত লোকজনকে নিজ নিজ এলাকায় না ফেরার জন্য আহ্বান জানিয়েছে। জনগণকে ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলো থেকে দূরে থাকতে বলেছে তারা।

ইসরায়েলের সামরিক বাহিনীও গাজার উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিজ নিজ এলাকায় ফিরে না আসার জন্য সতর্ক করেছে। সামাজিক মাধ্যম এক্স এ বাহিনীটি বলেছে, “এলাকাগুলো এখনও বিপজ্জনক যুদ্ধ অঞ্চল হয়ে আছে।”

ShareTweetPin

এই বিভাগের Posts

সরকার বন্ধ শিল্পকারখানার সম্ভাবনা কাজে লাগিয়ে উৎপাদন ও কর্মসংস্থান বাড়াতে চায়
চট্টগ্রাম,

সরকার বন্ধ শিল্পকারখানার সম্ভাবনা কাজে লাগিয়ে উৎপাদন ও কর্মসংস্থান বাড়াতে চায়

October 22, 2026
কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩
জেলার খবর,

কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩

October 22, 2026
বাকৃবিতে ভেটেরিনারি অনুষদের সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের সার্জারি গ্যালারি উদ্বোধন
জেলার খবর,

বাকৃবিতে ভেটেরিনারি অনুষদের সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের সার্জারি গ্যালারি উদ্বোধন

October 22, 2026
পিরোজপুরে কদমতলা ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও হাম সচেতনতায় বিশেষ কর্মসূচি
জেলার খবর,

পিরোজপুরে কদমতলা ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও হাম সচেতনতায় বিশেষ কর্মসূচি

October 22, 2026
নবীনগরে এমপি মান্নানের নির্দেশে ২৪ ঘন্টার মধ্যে নদীভাঙন রোধে জিওব্যাগ ফেলা শুরু
ব্রাহ্মণবাড়িয়ার সংবাদ,

নবীনগরে এমপি মান্নানের নির্দেশে ২৪ ঘন্টার মধ্যে নদীভাঙন রোধে জিওব্যাগ ফেলা শুরু

October 22, 2026
bondor printing press

এই বিভাগের সর্বশেষ

সরকার বন্ধ শিল্পকারখানার সম্ভাবনা কাজে লাগিয়ে উৎপাদন ও কর্মসংস্থান বাড়াতে চায়

সরকার বন্ধ শিল্পকারখানার সম্ভাবনা কাজে লাগিয়ে উৎপাদন ও কর্মসংস্থান বাড়াতে চায়

by News Sun Desk
October 22, 2026
0

নিউজ সান ডেস্ক : বন্ধ ও উৎপাদন কার্যক্রমে পিছিয়ে থাকা শিল্পপ্রতিষ্ঠানের বিদ্যমান অবকাঠামো ও সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে উৎপাদন...

কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩

কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩

by News Sun Desk
October 22, 2026
0

মোঃ  মুক্তাদির হোসেন,স্টাফ  রিপোর্টার : গাজীপুরের কালীগঞ্জে ১২ বছর বয়সী এক শিশুকে একাধিকবার ধর্ষণ এবং ওষুধ সেবন করিয়ে গর্ভপাত ঘটানোর...

বাকৃবিতে ভেটেরিনারি অনুষদের সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের সার্জারি গ্যালারি উদ্বোধন

বাকৃবিতে ভেটেরিনারি অনুষদের সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের সার্জারি গ্যালারি উদ্বোধন

by News Sun Desk
October 22, 2026
0

মকবুল হোসেন,ময়মনসিংহ জেলা প্রতিনিধি :বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের বহুল প্রতীক্ষিত ‘সার্জারি গ্যালারি’ উদ্বোধন করা...

পিরোজপুরে কদমতলা ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও হাম সচেতনতায় বিশেষ কর্মসূচি

পিরোজপুরে কদমতলা ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও হাম সচেতনতায় বিশেষ কর্মসূচি

by News Sun Desk
October 22, 2026
0

পিরোজপুর, প্রতিনিধি: পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় ডেঙ্গু প্রতিরোধ, পরিষ্কার-পরিচ্ছন্নতা জোরদার এবং হাম রোগের বিষয়ে জনগণকে সচেতন করার...

Next Post
হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের আজ টিকে থাকার লড়াই

হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের আজ টিকে থাকার লড়াই

  • প্রচ্ছদ
  • মোবাইল সার্ভিস
  • সালতামামি
  • খেলা
  • ইসলাম
  • পিএসআই
  • Policy
  • We
  • Contact
  • বিজ্ঞাপন
Facebook Twitter Youtube
সম্পাদক: মোঃ আব্দুস সামাদ । মোবাইল: +880 1937-763690
প্রকাশক: শাহাবুদ্দিন আহমেদ । মোবাইল: 01402-066462
বার্তা সম্পাদক: মোঃ সাদমান সাকিব সোহান | 01997919529
ঢাকা অফিস: অফিস # ৮২০, ৭ তলা, গুলশান আরা সিটি ৫/৬, আহসান উল্লাহ রোড, ইসলামপুর, ঢাকা-১১০০ প্রধান কার্যালয়: ডালিয়া সুপার মার্কেট ২য় তলা, বেনাপোল বাজার, শার্শা, যশোর
WhatsApp number 01716698062 ই-মেইল: newssun24web@gmail.com
কপিরাইট © 2022 News Sun 24 | Development By Webmaster Samrat
ব্রেকিং নিউজ :
সরকার বন্ধ শিল্পকারখানার সম্ভাবনা কাজে লাগিয়ে উৎপাদন ও কর্মসংস্থান বাড়াতে চায়কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩বাকৃবিতে ভেটেরিনারি অনুষদের সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের সার্জারি গ্যালারি উদ্বোধনপিরোজপুরে কদমতলা ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও হাম সচেতনতায় বিশেষ কর্মসূচিনবীনগরে এমপি মান্নানের নির্দেশে ২৪ ঘন্টার মধ্যে নদীভাঙন রোধে জিওব্যাগ ফেলা শুরু
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
    • আওয়ামী লীগ
    • বিএনপি
    • জাতীয় পার্টি
    • নির্বাচন
    • অন্যান্য দল
  • আইন ও আদালত
    • আদালত
    • ট্রাইব্যুনাল
  • আন্তর্জাতিক
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • অর্থনীতি-ব্যবসা
  • লাইফস্টাইল
  • শিল্প-সাহিত্য
  • ইসলাম
  • বেনাপোল
  • শিক্ষা
  • ক্যারিয়ার
  • জেলার খবর
  • সাক্ষাৎকার
  • স্বাস্থ্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.