শাহাবুদ্দিন আহামেদ, বেনাপোল:
যশোর জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, গতকাল রাজধানী ঢাকায় বঙ্গবন্ধু সৈনিক লীগের মাগুরা জেলার সাংগঠনিক সম্পাদক মোছাঃ হীরা খাতুন কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনে যশোর কোতয়ালী থানা পুলিশের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগসমূহের কোনো ভিত্তি পাওয়া যায়নি।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কোতয়ালী থানা পুলিশ আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই পরিত্যক্ত অবস্থায় পাওয়া একটি গাড়ি জব্দ করে এবং পরবর্তীতে সংশ্লিষ্ট ব্যক্তি মালিকানা দাবি করলেও যথাযথ আদালতের আদেশ ও বৈধ কাগজপত্র উপস্থাপন না করায় বিধিসম্মত প্রক্রিয়ায় বিষয়টি নিষ্পত্তির নির্দেশনা প্রদান করা হয়।
পুলিশ সুপারের দপ্তর আরও জানায়, অভিযোগকারী পক্ষ কর্তৃক যে দাবি করা হয়েছে তা তদন্ত ও প্রাথমিক যাচাইয়ে সঠিক নয় বলে প্রতীয়মান হয়েছে। এ কারণে উত্থাপিত অভিযোগগুলোকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর হিসেবে উল্লেখ করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জনসাধারণকে বিভ্রান্তিকর তথ্য থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয় এবং যেকোনো অভিযোগ আইনগত প্রক্রিয়ার মাধ্যমে উপস্থাপনের অনুরোধ জানানো হয়।
যশোর পুলিশ সুপারের প্রেস বিজ্ঞপ্তিে ঢাকায় হীরা খাতুনের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে পুলিশ জানিয়েছেন, এই প্রেস বিজ্ঞপ্তিের
মাধ্যমে প্রমাণিত হলো, যশোর জেলা বিএনপি ও যুবদলের শীর্ষ নেতাদের নামে যে অভিযোগগুলো করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম শহীদ।










