প্রথম দিনেই ভোটারদের ভালোবাসা ও দোয়া-সমর্থনে সিক্ত মেয়র পদপ্রার্থী
আজারুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি:
বেনাপোল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বড় আঁচড়া এলাকায় মানুষের দ্বারে দ্বারে গিয়ে দোয়া, ভালোবাসা ও সমর্থন চেয়ে নির্বাচনী গণসংযোগ শুরু করেছেন পৌর মেয়র পদপ্রার্থী মোঃ ইমদাদুল হক ইমদাদ। প্রচারণার প্রথম দিনেই সাধারণ মানুষের আন্তরিকতা, ভালোবাসা ও উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হয়েছেন তিনি।
গণসংযোগের শুরুতে ইমদাদুল হক ইমদাদ এলাকার বিভিন্ন বাড়িতে গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি প্রবীণদের সঙ্গে কথা বলেন, তরুণদের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার মানুষের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও নাগরিক দুর্ভোগের কথা মনোযোগ দিয়ে শোনেন। পাশাপাশি আসন্ন নির্বাচনে সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন।
দ্বারে দ্বারে গণসংযোগকালে স্থানীয় বাসিন্দারা তাকে স্বতঃস্ফূর্তভাবে স্বাগত জানান। ভোটারদের সঙ্গে আন্তরিক পরিবেশে কথা বলেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ। প্রথম দিনেই মানুষের এমন ভালোবাসা ও আন্তরিকতায় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।
এ সময় ইমদাদুল হক ইমদাদ বলেন, “আমি আপনাদের কাছে শুধু ভোট চাইতে আসিনি, আপনাদের দোয়া ও ভালোবাসা চাইতে এসেছি। মানুষের ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। নির্বাচিত হলে পৌরবাসীর কল্যাণে কাজ করার সর্বোচ্চ চেষ্টা করব।”
তিনি আরও বলেন, “বেনাপোল পৌরসভার প্রতিটি নাগরিকের কথা শুনে তাদের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে চাই। নাগরিক সেবা সহজ করা এবং এলাকার সমস্যা পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়াই হবে আমার অন্যতম লক্ষ্য।”
গণসংযোগকালে স্থানীয় ভোটারদের স্বতঃস্ফূর্ত সাড়া ও আন্তরিকতায় বড় আঁচড়া এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রচারণার প্রথম দিনেই মানুষের ভালোবাসা ও দোয়া পাওয়ায় ইমদাদুল হক ইমদাদের নির্বাচনী কার্যক্রমে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে বলে জানান তার সঙ্গে থাকা নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ শাহাবুদ্দিন ও শাহাদুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, কৃষিবিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, বিএনপি নেতা তাইজুল ইসলাম বকুল, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়ার আলী, ৬ নম্বর ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম এবং বিএনপি নেতা আজগর আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান, বেনাপোল পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জনি হায়দার, ইয়াসিন মোড়ল লাফু, আশরাফুজ্জামান মির্জা, সদস্য মফিজুর রহমান ও হযরত আলী।
আরও উপস্থিত ছিলেন যশোর জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য লিটন মাহমুদ, বেনাপোল পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, বেনাপোল পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল তুহিন হোসেন, সদস্য আতিকুর জামান সনি, মহাসিন আলম, যুবনেতা মনির হোসেন, রাসেল আহমেদ, শ্রমিক নেতা আহমদ আলীসহ বেনাপোল পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল ও ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে দিনব্যাপী গণসংযোগ শেষ করেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ। আগামীতে পৌরসভার অন্যান্য এলাকাতেও ধারাবাহিকভাবে গণসংযোগ ও ভোটারদের সঙ্গে মতবিনিময় করার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।










