ঢাকা, , , ,
No Result
View All Result
News Sun 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
    • আওয়ামী লীগ
    • বিএনপি
    • জাতীয় পার্টি
    • নির্বাচন
    • অন্যান্য দল
  • আইন ও আদালত
    • আদালত
    • ট্রাইব্যুনাল
  • আন্তর্জাতিক
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • অর্থনীতি-ব্যবসা
  • লাইফস্টাইল
  • শিল্প-সাহিত্য
  • ইসলাম
  • বেনাপোল
  • শিক্ষা
  • ক্যারিয়ার
  • জেলার খবর
  • সাক্ষাৎকার
  • স্বাস্থ্য
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
    • আওয়ামী লীগ
    • বিএনপি
    • জাতীয় পার্টি
    • নির্বাচন
    • অন্যান্য দল
  • আইন ও আদালত
    • আদালত
    • ট্রাইব্যুনাল
  • আন্তর্জাতিক
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • অর্থনীতি-ব্যবসা
  • লাইফস্টাইল
  • শিল্প-সাহিত্য
  • ইসলাম
  • বেনাপোল
  • শিক্ষা
  • ক্যারিয়ার
  • জেলার খবর
  • সাক্ষাৎকার
  • স্বাস্থ্য
No Result
View All Result
News Sun 24
No Result
View All Result

যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবি

October 27, 2026
in জেলার খবর,, যশোর,
যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবি

নিজস্ব প্রতিবেদক, যশোর: পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবি জানিয়েছে বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি। মঙ্গলবার (২৭ অক্টোবর) রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে জেলা প্রশাসক, যশোরের মাধ্যমে পাঠানোর জন্য দেওয়া এক স্মারকলিপিতে এসব দাবি জানানো হয়। স্মারকলিপিতে স্বাক্ষর করেন কমিটির আহ্বায়ক কাওসার আলী ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার রুহুল আমিন।

স্মারকলিপিতে বলা হয়, পদ্মা সেতু রেল প্রকল্প চালুর মধ্য দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের ঢাকায় দ্রুত ও সাশ্রয়ী মূল্যে যাতায়াতের প্রত্যাশা তৈরি হয়েছে। কিন্তু বেনাপোল-যশোর-ঢাকা রুটে বিকেলে ট্রেন চালু থাকলেও এর সময়সূচির কারণে যাত্রীরা ঢাকায় দাপ্তরিক কাজ সম্পন্ন করে একই দিনে ফিরতে পারছেন না। অন্যদিকে, দর্শনা, কোটচাঁদপুর ও কালীগঞ্জ এলাকার মানুষ পদ্মা সেতু রেলপথে ঢাকায় যাতায়াতের পর্যাপ্ত সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে দাবি করেছে সংগঠনটি।

সংগঠনটির মতে, বেনাপোল স্থলবন্দরসহ যশোর, ঝিনাইদহ ও কুষ্টিয়া অঞ্চলের মানুষের যাতায়াতের চাহিদা বিবেচনায় নিয়ে সকালে ঢাকাগামী ট্রেন চালু করা হলে যাত্রীরা একই দিনে রাজধানীতে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করে ফিরে আসতে পারবেন। এতে মানুষের সময় ও যাতায়াত ব্যয় কমার পাশাপাশি রাজধানী ঢাকার ওপর জনচাপ কমাতেও ভূমিকা রাখবে। এ বিষয়ে আগে রেল উপদেষ্টা ও রেল সচিবের কাছে স্মারকলিপি দেওয়া এবং তাঁদের সঙ্গে সাক্ষাৎ করে যুক্তি তুলে ধরার কথাও স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে।

কমিটির ছয় দফা দাবির মধ্যে রয়েছে—বর্তমান ট্রেনের সময়সূচি বহাল রেখে বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালু, ঢাকা ও খুলনায় প্রতিদিন যাতায়াত করে অফিস করার উপযোগী সময়সূচি নির্ধারণ, আন্তঃনগর ট্রেনে সাধারণ শ্রেণির বগি এবং মালামাল ও কৃষিপণ্য পরিবহনের উপযোগী বগি সংযোজন, ট্রেনের সাধারণ ভাড়া বাসভাড়ার চেয়ে কম রাখা, অনলাইন নিবন্ধনের বাইরে টিকিট সংগ্রহের বিকল্প ব্যবস্থা চালু এবং প্রবীণ নাগরিকদের অগ্রাধিকার ভিত্তিতে টিকিট প্রাপ্তি নিশ্চিত করা। এ ছাড়া দর্শনা থেকে খুলনা পর্যন্ত ডাবল রেললাইন নির্মাণের কাজ দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়েছে।

স্মারকলিপিতে আরও বলা হয়, ফুল, ফল, সবজি, মাছসহ বিভিন্ন কৃষিপণ্য পরিবহনের উপযোগী বগি সংযুক্ত করা হলে স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা উপকৃত হবেন। একই সঙ্গে সাশ্রয়ী ভাড়া ও সহজ টিকিটপ্রাপ্তির ব্যবস্থা নিশ্চিত করা গেলে সাধারণ মানুষের রেলভ্রমণ আরও সহজ হবে।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের যাতায়াতের সমস্যা বিবেচনায় নিয়ে উত্থাপিত ছয় দফা দাবি অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি।

ShareTweetPin

এই বিভাগের Posts

পদ্ম হাতে “তুমি আসবে বলেই তো অপেক্ষাটা এত সুন্দর” প্রধান শিক্ষক তন্নী রহমানের ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা-সমালোচনা
জেলার খবর,

পদ্ম হাতে “তুমি আসবে বলেই তো অপেক্ষাটা এত সুন্দর” প্রধান শিক্ষক তন্নী রহমানের ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা-সমালোচনা

October 27, 2026
রাজশাহীতে প্রতিবন্ধীদের  হুইল চেয়ার বিতরণ 
জেলার খবর,

রাজশাহীতে প্রতিবন্ধীদের  হুইল চেয়ার বিতরণ 

October 27, 2026
জাপানে চাকরির প্রলোভনে ১৬ লাখ টাকা নেওয়ার অভিযোগ, আদালতে মামলা
গোপালগঞ্জ,

জাপানে চাকরির প্রলোভনে ১৬ লাখ টাকা নেওয়ার অভিযোগ, আদালতে মামলা

October 27, 2026
বেনাপোল দৌলতপুর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় মদসহ আটক -১
জেলার খবর,

বেনাপোল দৌলতপুর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় মদসহ আটক -১

October 27, 2026
কালিয়াকৈরে আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পের পণ্যে আকৃষ্ট চার দেশের রাষ্ট্রদূত
জাতীয়

কালিয়াকৈরে আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পের পণ্যে আকৃষ্ট চার দেশের রাষ্ট্রদূত

October 26, 2026
bondor printing press

এই বিভাগের সর্বশেষ

যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবি

যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবি

by News Sun Desk
October 27, 2026
0

নিজস্ব প্রতিবেদক, যশোর: পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবি জানিয়েছে বৃহত্তর...

পদ্ম হাতে “তুমি আসবে বলেই তো অপেক্ষাটা এত সুন্দর” প্রধান শিক্ষক তন্নী রহমানের ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা-সমালোচনা

পদ্ম হাতে “তুমি আসবে বলেই তো অপেক্ষাটা এত সুন্দর” প্রধান শিক্ষক তন্নী রহমানের ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা-সমালোচনা

by News Sun Desk
October 27, 2026
0

স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার মাজিশাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তন্নী রহমান পদ্ম হাতে একটি ছবি সামাজিক...

রাজশাহীতে প্রতিবন্ধীদের  হুইল চেয়ার বিতরণ 

রাজশাহীতে প্রতিবন্ধীদের  হুইল চেয়ার বিতরণ 

by News Sun Desk
October 27, 2026
0

মো: গোলাম কিবরিয়ারাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীতে প্রতিবন্ধী ব্যক্তি, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা ও অসহায় রোগীদের চলাচলের সুবিধার্থে সাতটি হুইলচেয়ার বিতরণ করেছে...

জাপানে চাকরির প্রলোভনে ১৬ লাখ টাকা নেওয়ার অভিযোগ, আদালতে মামলা

জাপানে চাকরির প্রলোভনে ১৬ লাখ টাকা নেওয়ার অভিযোগ, আদালতে মামলা

by News Sun Desk
October 27, 2026
0

টাকা ফেরত চাইতে গিয়ে মারধর ও হত্যার হুমকির অভিযোগ মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাপানে উচ্চ বেতনে...

  • প্রচ্ছদ
  • মোবাইল সার্ভিস
  • সালতামামি
  • খেলা
  • ইসলাম
  • পিএসআই
  • Policy
  • We
  • Contact
  • বিজ্ঞাপন
Facebook Twitter Youtube
সম্পাদক: মোঃ আব্দুস সামাদ । মোবাইল: +880 1937-763690
প্রকাশক: শাহাবুদ্দিন আহমেদ । মোবাইল: 01402-066462
বার্তা সম্পাদক: মোঃ সাদমান সাকিব সোহান | 01997919529
ঢাকা অফিস: অফিস # ৮২০, ৭ তলা, গুলশান আরা সিটি ৫/৬, আহসান উল্লাহ রোড, ইসলামপুর, ঢাকা-১১০০ প্রধান কার্যালয়: ডালিয়া সুপার মার্কেট ২য় তলা, বেনাপোল বাজার, শার্শা, যশোর
WhatsApp number 01716698062 ই-মেইল: newssun24web@gmail.com
কপিরাইট © 2022 News Sun 24 | Development By Webmaster Samrat
ব্রেকিং নিউজ :
যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিপদ্ম হাতে “তুমি আসবে বলেই তো অপেক্ষাটা এত সুন্দর” প্রধান শিক্ষক তন্নী রহমানের ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা-সমালোচনারাজশাহীতে প্রতিবন্ধীদের  হুইল চেয়ার বিতরণ জাপানে চাকরির প্রলোভনে ১৬ লাখ টাকা নেওয়ার অভিযোগ, আদালতে মামলাবেনাপোল দৌলতপুর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় মদসহ আটক -১
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
    • আওয়ামী লীগ
    • বিএনপি
    • জাতীয় পার্টি
    • নির্বাচন
    • অন্যান্য দল
  • আইন ও আদালত
    • আদালত
    • ট্রাইব্যুনাল
  • আন্তর্জাতিক
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • অর্থনীতি-ব্যবসা
  • লাইফস্টাইল
  • শিল্প-সাহিত্য
  • ইসলাম
  • বেনাপোল
  • শিক্ষা
  • ক্যারিয়ার
  • জেলার খবর
  • সাক্ষাৎকার
  • স্বাস্থ্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.