ঢাকা, , , ,
No Result
View All Result
News Sun 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
    • আওয়ামী লীগ
    • বিএনপি
    • জাতীয় পার্টি
    • নির্বাচন
    • অন্যান্য দল
  • আইন ও আদালত
    • আদালত
    • ট্রাইব্যুনাল
  • আন্তর্জাতিক
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • অর্থনীতি-ব্যবসা
  • লাইফস্টাইল
  • শিল্প-সাহিত্য
  • ইসলাম
  • বেনাপোল
  • শিক্ষা
  • ক্যারিয়ার
  • জেলার খবর
  • সাক্ষাৎকার
  • স্বাস্থ্য
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
    • আওয়ামী লীগ
    • বিএনপি
    • জাতীয় পার্টি
    • নির্বাচন
    • অন্যান্য দল
  • আইন ও আদালত
    • আদালত
    • ট্রাইব্যুনাল
  • আন্তর্জাতিক
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • অর্থনীতি-ব্যবসা
  • লাইফস্টাইল
  • শিল্প-সাহিত্য
  • ইসলাম
  • বেনাপোল
  • শিক্ষা
  • ক্যারিয়ার
  • জেলার খবর
  • সাক্ষাৎকার
  • স্বাস্থ্য
No Result
View All Result
News Sun 24
No Result
View All Result

আশুলিয়ায় শ্রমিকদের পূর্ণ নিরাপত্তার আশ্বাস ডিআইজির, কাজে ফেরার আহ্বান

November 5, 2026
in জেলার খবর, সাভার
আশুলিয়ায় শ্রমিকদের পূর্ণ নিরাপত্তার আশ্বাস ডিআইজির, কাজে ফেরার আহ্বান

মোঃ মনির হোসেন মন্ডল, সাভারঃ

শিল্পাঞ্চল আশুলিয়ায় পোশাক কারখানার শ্রমিকদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান।
তিনি বলেছেন, কারখানা, সড়ক ও শ্রমিকদের আবাসস্থলসহ সর্বত্র পুলিশ নিরাপত্তা দিচ্ছে।

নিরপরাধ কোনো শ্রমিককে হয়রানি করা হবে না। একই সঙ্গে শ্রমিকদের কাজে ফেরার এবং বন্ধ কারখানাগুলো খুলে দেওয়ার জন্য মালিকপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে আশুলিয়ার ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ডিআইজি মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, গাজীপুর, নারায়ণগঞ্জ ও সাভার-আশুলিয়াসহ ঢাকা রেঞ্জের বিভিন্ন শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।

হাতেগোনা কয়েকটি কারখানা ছাড়া অধিকাংশ প্রতিষ্ঠানে নিরাপদ পরিবেশে উৎপাদন কার্যক্রম চলছে। ডিইপিজেডের সব কারখানাও খোলা রয়েছে এবং উৎপাদন অব্যাহত আছে।

শ্রমিকদের উদ্দেশে ডিআইজি বলেন, যেসব কারখানায় কাজ বন্ধ রয়েছে, সেসব প্রতিষ্ঠানের শ্রমিকেরা নির্ভয়ে কাজে ফিরুন।

পুলিশ আপনাদের সর্বোচ্চ নিরাপত্তা দেবে। শুধু কারখানার ভেতরেই নয়, কারখানার বাইরে চলাচল এবং আবাসস্থলেও নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। অন্যদিকে যেসব মালিক কারখানা বন্ধ রেখেছেন, তাদেরও কারখানা খুলে দেওয়ার আহ্বান জানাচ্ছি। পুলিশ সর্বোচ্চ নিরাপত্তা দেবে।

শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবির বিষয়ে তিনি বলেন, গত ১ নভেম্বর নতুন মজুরি নির্ধারণের জন্য মজুরি বোর্ড গঠন করা হয়েছে।

গতকাল বুধবার বোর্ডের প্রথম বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। শ্রমিকদের দাবির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদিচ্ছার অভাব নেই। বর্তমান সরকারও শ্রমিকবান্ধব। ফলে শ্রমিকদের উচিত শান্তিপূর্ণ পরিবেশে কাজে ফিরে যাওয়া।

সাম্প্রতিক বিক্ষোভের বিষয়ে ডিআইজি বলেন, গতকাল সাভারে শ্রমিকপক্ষের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয়েছে।

সেখানে তারা জানিয়েছেন, সাম্প্রতিক বিশৃঙ্খল কর্মকাণ্ড তাদের আন্দোলন নয় এবং এসব ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই।

তাঁর দাবি, শ্রমিকদের আবেগকে পুঁজি করে একটি গোষ্ঠী নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।
তিনি আরও বলেন, আশুলিয়া ও সাভারে এ-সংক্রান্ত ঘটনায় এখন পর্যন্ত ২৫ থেকে ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের কেউই শ্রমিক নন বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। এসব ঘটনায় আশুলিয়া ও সাভার থানায় আটটি মামলা হয়েছে।

অন্য ঘটনাগুলোতেও মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ অব্যাহত থাকবে।

শ্রমিকদের মধ্যে বাসাবাড়িতে ফেরার পর গ্রেপ্তার বা হয়রানির আশঙ্কা নিয়েও কথা বলেন ডিআইজি। তিনি বলেন, শ্রমিকেরা কারখানা, রাস্তাঘাট ও নিজেদের আবাসস্থলে পূর্ণ নিরাপত্তা পাবেন। ইতোমধ্যে শ্রমিকদের আবাসিক এলাকাগুলোতে পুলিশের মোবাইল ও টহল গাড়ি দিয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

পাশাপাশি গোয়েন্দা নজরদারিও চলছে। শ্রমিকদের ভয়ভীতি দেখিয়ে নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেন, পোশাকশ্রমিকেরা দেশের প্রকৃত অর্থনৈতিক যোদ্ধা। তাদের শ্রমে রপ্তানি আয় আসে এবং দেশের অর্থনীতি সচল থাকে।

তাই শ্রমিকদের আবেগকে ব্যবহার করে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে পুলিশ শূন্য সহিষ্ণুতা নীতি অনুসরণ করবে।

একই সঙ্গে শ্রমিক, ব্যবসায়ী ও স্থানীয় জনগণকে নৈরাজ্যের বিরুদ্ধে সচেতন ভূমিকা রাখার এবং পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

ShareTweetPin

এই বিভাগের Posts

ডুমুরিয়ায় বর্ণিল আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ এর শুভ উদ্বোধন
খুলনা বিভাগ,

ডুমুরিয়ায় বর্ণিল আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ এর শুভ উদ্বোধন

November 5, 2026
ডুমুরিয়ায় চায়ের দোকানে ঢুকে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা
খুলনা বিভাগ,

ডুমুরিয়ায় চায়ের দোকানে ঢুকে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

November 5, 2026
নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধে টঙ্গীর বিসিকে স্বেচ্ছাসেবক দলের ৫ম দিনের সতর্ক অবস্থান
Uncategorized

নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধে টঙ্গীর বিসিকে স্বেচ্ছাসেবক দলের ৫ম দিনের সতর্ক অবস্থান

November 5, 2026
সিংড়ায় সার নিয়ে কালোবাজারি ও সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি এমপির
জেলার খবর

সিংড়ায় সার নিয়ে কালোবাজারি ও সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি এমপির

November 5, 2026
ধামইরহাটে ঘাতক ট্রাকের ড্রাইভার কেড়ে নিলো এক তরুনের প্রাণ
জেলার খবর

ধামইরহাটে ঘাতক ট্রাকের ড্রাইভার কেড়ে নিলো এক তরুনের প্রাণ

November 5, 2026
bondor printing press

এই বিভাগের সর্বশেষ

আশুলিয়ায় শ্রমিকদের পূর্ণ নিরাপত্তার আশ্বাস ডিআইজির, কাজে ফেরার আহ্বান

আশুলিয়ায় শ্রমিকদের পূর্ণ নিরাপত্তার আশ্বাস ডিআইজির, কাজে ফেরার আহ্বান

by News Sun Desk
November 5, 2026
0

মোঃ মনির হোসেন মন্ডল, সাভারঃ শিল্পাঞ্চল আশুলিয়ায় পোশাক কারখানার শ্রমিকদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর...

ডুমুরিয়ায় বর্ণিল আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ এর শুভ উদ্বোধন

ডুমুরিয়ায় বর্ণিল আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ এর শুভ উদ্বোধন

by News Sun Desk
November 5, 2026
0

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা : ‘খেলায় পেশা, পরিবার পাবে ভরসা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডুমুরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত হয়েছে...

ডুমুরিয়ায় চায়ের দোকানে ঢুকে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

ডুমুরিয়ায় চায়ের দোকানে ঢুকে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

by News Sun Desk
November 5, 2026
0

মো: আল-মাহফুজ শাওন , খুলনা:খুলনার ডুমুরিয়ায় প্রকাশ্যে গুলি করে তরিকুল ইসলাম শেখ (৩৫) নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। দুপুরে...

নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধে টঙ্গীর বিসিকে স্বেচ্ছাসেবক দলের ৫ম দিনের সতর্ক অবস্থান

নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধে টঙ্গীর বিসিকে স্বেচ্ছাসেবক দলের ৫ম দিনের সতর্ক অবস্থান

by News Sun Desk
November 5, 2026
0

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের টঙ্গী বিসিক শিল্পনগরীতে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে সম্ভাব্য নৈরাজ্য, বিশৃঙ্খলা ও সহিংসতা প্রতিরোধে টানা পঞ্চম দিনের...

  • প্রচ্ছদ
  • মোবাইল সার্ভিস
  • সালতামামি
  • খেলা
  • ইসলাম
  • পিএসআই
  • Policy
  • We
  • Contact
  • বিজ্ঞাপন
Facebook Twitter Youtube
সম্পাদক: মোঃ আব্দুস সামাদ । মোবাইল: +880 1937-763690
প্রকাশক: শাহাবুদ্দিন আহমেদ । মোবাইল: 01402-066462
বার্তা সম্পাদক: মোঃ সাদমান সাকিব সোহান | 01997919529
ঢাকা অফিস: অফিস # ৮২০, ৭ তলা, গুলশান আরা সিটি ৫/৬, আহসান উল্লাহ রোড, ইসলামপুর, ঢাকা-১১০০ প্রধান কার্যালয়: ডালিয়া সুপার মার্কেট ২য় তলা, বেনাপোল বাজার, শার্শা, যশোর
WhatsApp number 01716698062 ই-মেইল: newssun24web@gmail.com
কপিরাইট © 2022 News Sun 24 | Development By Webmaster Samrat
ব্রেকিং নিউজ :
আশুলিয়ায় শ্রমিকদের পূর্ণ নিরাপত্তার আশ্বাস ডিআইজির, কাজে ফেরার আহ্বানডুমুরিয়ায় বর্ণিল আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ এর শুভ উদ্বোধনডুমুরিয়ায় চায়ের দোকানে ঢুকে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যানৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধে টঙ্গীর বিসিকে স্বেচ্ছাসেবক দলের ৫ম দিনের সতর্ক অবস্থানসিংড়ায় সার নিয়ে কালোবাজারি ও সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি এমপির
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
    • আওয়ামী লীগ
    • বিএনপি
    • জাতীয় পার্টি
    • নির্বাচন
    • অন্যান্য দল
  • আইন ও আদালত
    • আদালত
    • ট্রাইব্যুনাল
  • আন্তর্জাতিক
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • অর্থনীতি-ব্যবসা
  • লাইফস্টাইল
  • শিল্প-সাহিত্য
  • ইসলাম
  • বেনাপোল
  • শিক্ষা
  • ক্যারিয়ার
  • জেলার খবর
  • সাক্ষাৎকার
  • স্বাস্থ্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.