গাজীপুর প্রতিনিধি :
‘ক্রীড়া হবে পেশা, পরিবার পাবে ভরসা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী প্রতিভাবান খেলোয়াড় অন্বেষণ ও ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে খুলনা জেলা স্টেডিয়াম (শহীদ বরকত স্টেডিয়াম) থেকে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়াম মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে গাজীপুর সিটি করপোরেশন স্থানীয় পর্যায়ে আয়োজনের দায়িত্ব পালন করে।
গাজীপুরে ভার্চুয়ালি আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো শওকত হোসেন সরকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি, গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার এবং গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়াসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান শিশু-কিশোরদের ক্রীড়াক্ষেত্রে তুলে আনা, তাদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি এবং খেলাধুলাকে ভবিষ্যৎ পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো শওকত হোসেন সরকার আশা প্রকাশ করেন।
এ উদ্যোগের মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড় তৈরির পথ আরও সুগম হবে।









