জাতীয় সংসদ:
শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা ষড়যন্ত্রমূলক সকল মামলা প্রত্যাহারসহ ৫ দফা দাবি জানিয়েছে শ্রমিক সংগঠন গ্রীন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন।
শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা ‘ষড়যন্ত্রমূলক’ সকল মামলা প্রত্যাহারসহ ৫ দফা দাবি জানিয়েছে শ্রমিক সংগঠন গ্রীন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন।
শুক্রবার (৬ নভেম্বর২০২৬ ) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদী সমাবেশ ও বিক্ষোভ মিছিল থেকে এসব দাবি জানানো হয়।
বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এম এ ফয়েজ আহমেদের সভাপতিত্বে কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন গ্রীন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি সুলতানা বেগম, ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. ইলিয়াস প্রমুখ।
তাদের ৫ দফা দাবির মধ্যে রয়েছে, গার্মেন্টস শ্রমিক তৌফিক হত্যার বিচার এবং উপযুক্ত ক্ষতিপূরণ নিশ্চিত করা, শ্রমিক নেত্রী ও মানবাধিকার কর্মী রোজিনা আক্তার সুমিসহ গ্রেপ্তার সব শ্রমিক ও শ্রমিক নেতাদের নিঃশর্ত মুক্তি
শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা ষড়যন্ত্রমূলক সকল মামলা প্রত্যাহার, শ্রমিকদের ন্যায্য মজুরি, হয়রানি ও দমন-পীড়ন বন্ধ করা এবং ন্যূনতম মজুরি ৩০,০০০ টাকা ঘোষণা করা।
বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরির দাবিতে শ্রমিক নেতাদের সক্রিয় ভূমিকার প্রেক্ষাপটে গ্রেপ্তার ও কারাবন্দি হওয়ার ঘটনায় শ্রমিক সংগঠন, সহকর্মী ও শ্রমিক অধিকারকর্মীদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে।
আমরা মনে করি, শ্রমিকদের ন্যায্য মজুরির দাবিতে সংগঠিত হওয়া ও শান্তিপূর্ণ আন্দোলনে অংশগ্রহণ করা তাদের গণতান্ত্রিক ও আইনসম্মত অধিকার।
এ ধরনের আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে কোনো শ্রমিক নেতা বা কর্মী যেন হয়রানি বা অন্যায্য আচরণের শিকার না হন তা নিশ্চিত করতে হবে।










