ইকরামুল ইসলাম বেনাপোল প্রতিনিধি : বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬’তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য নাজমুল হাসান’র পক্ষ থেকে শার্শা উপজেলা যুবলীগের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার দিনব্যাপী এই কর্মসূচির মধ্যে ছিলো আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান শেষে হাফেজ এবং এতিমদের মাঝে খাবার বিতরণ, আনন্দ র্যালী ও কেক কাটা। এছাড়াও দিনব্যাপী মমতাময়ী প্রধানমন্ত্রীর বিভিন্ন উন্নয়ণ কর্মকান্ড সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৮নং বাগআঁচড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল খালেক, ছাত্রলীগ শার্শা উপজেলা শাখার সাবেক সভাপতি শাহরিন আলম বাদল, যুবলীগ নেতা ফেরদৌস আহমেদ চৌধুরী রাজু, কাজী মালেকুজ্জামান, শফিক মাহমুদ ধাবক, আলীকদর, তোতা মেম্বার, আব্দুল জব্বার, ছাত্রলীগ নেতা রিপন, মৎস্যজীবী লীগের সভাপতি ওয়াহিদুজ্জামান, সাধারণ সম্পাদক মারুফ হোসেন, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির সদস্য কবির উদ্দিন, মফিজুর রহমান, ডায়মন্ড মোড়লসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও মৎস্যজীবীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।










