রফিকুল ইসলাম, বেনাপোলঃ হিন্দু সম্প্রদায়ের প্রধান উৎসব দুর্গাপূজায় বেনাপোল হরিদাস ঠাকুরেরপাটবাড়ী আশ্রম ও পাঁচুয়ার বাওড় পূজা মন্ডপ পরিদর্শন করলেন যশোর জেলার পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম মহোদয় ও তার সহধর্মিনী শ্রীমতি বিপ্লবী রানী সরকার,অতিরিক্ত পরিচালক জাতীয় গোয়েন্দা সংস্থা ও পুনাক সভানেত্রী যশোর।
৫ ই অক্টোবর দিবাগত রাত ২ টার সময় বেনাপোল পাটবাড়ী আশ্রম কেন্দ্রের পূজা মন্ডপ পরিদর্শন ও আলোচনা সভা করেন, এবং পাটবাড়ী সবকটি মন্দিরে ঘুরে ঘুরে দেখেন।
পরে বেনাপোল পাটবাড়ি পরিদর্শন শেষে রাত ৩ টার সময় বেনাপোল পাঁচুয়ার বাওড় পরিদর্শন ও আলোচনা সভা করেন।
এ সময় তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, পাটবাড়ী পূজা কমিটি ও বেনাপোল আওয়ামীলীগ,যুবলীগ, পৌর আওয়ামীলীগ,ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ সহ সকল নেতাকর্মীরা।
জেলার পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম মহোদয় বলেন,বঙ্গবন্ধু যে বাংলাদেশ আমাদের উপহার দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সেই বাংলাদেশ পরিপূর্ণভাবে অর্জনে এগিয়ে যাচ্ছি মায়ের কাছে আমরা প্রার্থনা করি অগ্রগতি ও উন্নয়ন অব্যাহত থাকুক। মায়ের আসা যে কারণে অসভ্য শক্তিকে বিনাশ করা অসুরকে বিনাশ করা অসভ্য শত্রুকে বিনাশ করে অসুরকে ধ্বংস করেই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সামনে এগিয়ে যাচ্ছেন।
এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন, যশোর জেলার পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম মহোদয়, শ্রীমতি বিপ্লবী রানী সরকার,অতিরিক্ত পরিচালক জাতীয় গোয়েন্দা সংস্থা ও পুনাক সভানেত্রী যশোর,শার্শা উপজেলা পূজা কমিটির সভাপতি শ্রী বৌদ্ধনাথ,পৌর আওয়ালীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, শার্শা উপজেলা যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার নাভারন সার্কেল জুয়েল ইমরান ও তার সহধর্মিণী,শার্শা থানার অফিসার ইনচার্জ মামুন খান, বেনাপোল পোর্ট থানার ইনচার্জ কামাল ভুঁইয়া ও তার সহধর্মিনী,ঝিকরগাছা অফিসার্স ইনচার্জ সুমন ভক্ত ও তার সহধর্মিনী,শার্শা উপজেলা পূজা কমিটির সভাপতি শ্রী বৌদ্ধনাথ,পৌর আওয়ালীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, শার্শা উপজেলা যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন উজ্জল,যুবলীগ নেতা আলী কদর সাগর, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুলফিকার আলী মন্টু, ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদুর জামান তৌহিদ, সভাপতি হরিদাস ঠাকুর পাটবাড়ী আশ্রম সার্বজনীন পূজা কমিটি শ্রী সুকুমার দেবনাথ, সাধারণ সম্পাদক শ্রী সুশীল কুমার দে।আরও অনেকে উপস্থিত ছিলেন।










