বেনাপোল প্রতিনিধিঃ যশোরের বেনাপোল সীমান্তের পাঁচভূলাট এলাকা থেকে ৯ কেজী ৫৫৮ গ্রামের ওজনের ৮২ পিচ স্বর্ণেরবার ও একটি মোটরসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বিজিবি সদস্যরা।
(১৭ নভেম্বর) বুধবার সন্ধ্যায় পাঁচভূলাট গ্রামস্থ রহমতপুর ইটের ভাটার কাঁচা রাস্তার উপর থেকে ৯ কেজি ৫৫৮ গ্রাম ওজনের ৮২ পিস স্বর্ণের বার এবং একটি মোটর সাইকেল জব্দ করেছে বিজিবি সদস্যরা।
২১ বিজিবির লেঃ কর্নেল মোহাম্মদ তানভীর রহমান, পিএসসি জানান,পাঁচভূলাট বিওপি’র একটি বিশেষ টহল দল, হাবিলদার মোঃ মালেক গাজী এর নেতৃত্বে পাঁচভূলাট গ্রামস্থ রহমতপুর ইটের ভাটার কাঁচা রাস্তার পার্শ্বে গোপনীয়তার সাথে অবস্থান নেয়। কিছুক্ষন পর বিজিবি টহল দল ০১ জন ব্যক্তিকে মোটর সাইকেলযোগে আসতে দেখে এবং টহল দলের নিকটবর্তী আসলে গতিরোধ দেখে তাকে থামতে বললে। উক্ত ব্যক্তি মোটর সাইকেলটি না থামিয়ে জোরে চালিয়ে পালাবার চেষ্টা করলে বিজিবি টহল দল বাঁশের লাঠি দিয়ে আঘাত করলে মোটর সাইকেল হতে ছিটকে পড়ে যায় এবং তার সাথে থাকা স্বর্নের বারের ব্যাগ পার্শ্বে পড়ে যায়।
এসময় বিজিবি টহল দল আসামীকে ধরার জন্য পিছনে ধাওয়া করলে পলাতক আসামী (মোহাম্মদ মেহেদী(২৫),পিতা-মোঃ আব্দুল করিম, গ্রাম-পুটখালী, পোস্ট-বালুন্ডা,থানা বেনাপোল পোর্ট, জেলা – যশোর) দৌড়ে পালিয়ে যায়।
উক্ত অভিযানে বিজিবি টহল দল কর্তৃক ৯ কেজি ৫৫৮ গ্রামের ওজনের ৮২ পিস স্বর্নের বার এবং একটি মোটর সাইকেল উদ্ধার করতে সক্ষম হয়।
স্বর্ণপাচারকারী স্বর্ণেরবারগুলো পাঁচভূলাট সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচার করতে চেয়েছিল যার আনুমানিক সিজার মূল্য-৬ কোটি ৮০ লাখ ২০ হাজার টাকা।
উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো বেনাপোল কাস্টম হাউসে জমা করা হবে বলে তিনি জানান।










