বেনাপোল প্রতিনিধিঃ যশোরের শার্শা কাশিপুর সীমান্তে ৯ কেজি ২৮০ গ্রাম ওজনের ৮০ টি স্বর্ণের বার উদ্ধার করেছে, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
(১৯ নভেম্বর) শনিবার সন্ধ্যা ৬ টার সময়
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি টহল কাশিপুর-শাহজাদপুর সীমান্তে টহল পরিচালনা করে। ৯ কেজি ২৮০ গ্রাম ওজনের ৮০ টি স্বর্ণের বার উদ্ধার করেছে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান,বাংলাদেশের অভ্যন্তরে মৎসমপুর মাঠের মধ্যে দুইজন বাংলাদেশী কৃষককে কৃষি ক্ষেত ত্যাগ না করে সীমান্ত এলাকায় ঘোরাঘোরি করতে দেখে যায়।
বিজিবি উপস্থিত টের পেয়ে তারা অতিদ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পাশাপাশি ভারতের সীমান্ত অঞ্চলে শূন্য লাইন বরাবর আরও দুইজনকে সন্দেহজনক চলাচলে দৃশ্যমান হলে টহলদল নিশ্চিত হয় তারা কোন অবৈধ কাজের জন্য নিয়োজিত রয়েছে।
এমতাবস্থায় ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশে সীমান্ত অঞ্চলে চিরুনী অভিযান চালিয়ে একটি মরিচ খেতের ভিতরে মাটির নিচে লুকায়িত থাকা অবস্থায় দুটি কাপড়ের বেল্টের মধ্যে আঠালো টেপ দ্বারা আবর্তিত চারটি বড় স্বর্ণের বান্ডেল পাওয়া যায়।
পরে দুইটি বেল্টের ভিতরে থেকে ৮০টি স্বর্ণের বার পাওয়া যায়।
যার আনুমানিক ওজন ৯ কেজি ২৮০ গ্রাম।
উদ্ধারকৃত স্বর্ণের বর্তমান মূল্য ৮,৩৫,২০,০০০/- (আট কোটি পঁয়ত্রিশ লক্ষ বিশ হাজার) টাকা।
পলাতক দুইজন আসামীদ্বয়কে আটক করার জন্য বিজিবি’র একটি স্পেশাল টিম অভিযানে আছে। স্বর্ণ চোরাচালানরোধে বিজিবি’র অভিযান চলমান থাকবে।
আটককৃত স্বর্ণ প্রয়োজনীয় আইনি পদক্ষেপের মাধ্যমে সরকারী ট্রেজারীতে জমা করা হবে।










