বেনাপোল প্রতিনিধিঃ ”আর্ত মানবতার সেবায়” দুস্থ অসহায় শীতার্ত মানুষের মাঝে ৫শ ৬০ টি কম্বল বিতরণ করলেন, আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড এর বেনাপোল শাখা।
(বুধবার ২১শে ডিসেম্বর) বিকাল ৪ টায় আল-আরাফাহ্ ব্যাংকের ম্যানেজার শরিফুল ইসলামের সভাপতিত্বে ও বিনিয়োগ অফিসার আশরাফউল আলম এর সঞ্চালনায়,প্রথমে কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। উক্ত অনুষ্ঠানটি আল -আরাফা ইসলামী ব্যাংক লিমিটেডের বেনাপোল শাখা অফিসে, দুস্থ অসহায় শীতার্ত মানুষের মাঝে শার্শা উপজেলা নির্বাহি অফিসার নারায়ন চন্দ্র পাল এর হাত দিয়ে ৫শ ৬০ টি কম্বল বিতরণ করেন।
এ সময় দুঃস্থ অসহায়দের মধ্যে ছিলেন বেনাপোল পৌরসভা, বেনাপোল ইউনিয়ন,বাহাদুরপুর ইউনিয়ন,পুটখালী ইউনিয়ন, লক্ষণপুর ইউনিয়নসহ বেনাপোলের বিভিন্ন এতিমখানার এতিমদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন নির্বাহি অফিসার নারায়ন চন্দ্র পাল ও আল আরাফা ব্যাংকের বেনাপোল শাখার ম্যানেজার শরিফুল ইসলাম।
উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহি অফিসার নারায়ন চন্দ্র পাল,ব্যাংকের গ্রাহক মোঃ জামাল হোসেন, মোঃ কাজী রাশেদুল রেজা রাজ,আমিনুল হক আনু,সাহেব আলী,ফারুক হোসেন, আব্দুল মালেকসহ ব্যাংকের দায়িত্বরত কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।










