বেনাপোলে ৮ বছরের শিশুকে ধর্ষনের অভিযোগে আটক -১
বেনাপোল প্রতিনিধিঃ
বেনাপোলে ৮ বছরের প্রথম শ্রেনীর ছাত্রী ধর্ষন মামলায় একজন আটক হয়েছে। এঘটনায় ধর্ষনকারী ইরাদ আলীকে (৫২)পুলিশ আটক করেছে।
বুধবার (১৮ জানুয়ারি) সকাল ১০ টার সময় বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া গ্রামে এঘটনা ঘটে।
ধর্ষক ইরাদ আলী বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া গ্রামের ঠান্ডু মিয়ার ছেলে।
এবিষয়ে ধর্ষিতার মা বলেন, ইরাদ আলী লোকটি খুব খারাপ । সে এর আগে আমার বড় মেয়েকেও সে উত্তাক্ত করত। সে আমার ছোট মেয়েকে ১০ টাকা দিয়ে পাশের আমবাগানে নিয়ে জোর করে ধর্ষন করে। মেয়ের চিৎকারে আশে পাশের মানুষ বুঝতে পারলে ধর্ষক ইরাদ আলী পালিয়ে যায়। পরে উপায়ন্তর না দেখে বেনাপোল থানায় আমি নিজে বাদী হয়ে মামলা দায়ের করেছি।
এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ ওসি কামাল হোসেন ভুইয়া বলেন, ধর্ষনের অভিযোগে থানায় একটি মামলা হয়েছে। যার মামলা নং ২৩, তরিখ:১৯/০১/২৩। এবং ধর্ষককে আটক করে যশোর জেল হাজাতে পাঠানো হয়েছে।










