বেনাপোল প্রতিনিধি: “ঢাকা আহ্ছানিয়া মিশনের উদ্যোগে বেনাপোল পৌরসভা ভবনের সামনে আর্সেনিক ও আয়রন মুক্ত পানি প্রযুক্তি স্থাপন কাজের শুভ উদ্বোধন”
বেনাপোল পৌরসভা ভবনের সামনে ঢাকা আহ্ছানিয়া মিশনের উদ্যোগে আজ ৬ এপ্রিল ২০২৩ তারিখ আর্সেনিক ও আয়রন মুক্ত পানি প্রযুক্তি এআইআরপি স্থাপন কাজের শুভ উদ্বোধন করা হয়।
উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম। ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রজেক্ট ম্যানেজার মোঃ ইকবাল হোসাইন এর সঞ্চালনায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম বিশ্বাস ও বেনাপোল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ মোশারফ হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলন পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন, প্রধান সহকারী মোঃ আব্দুল্লাহ আল মাসুম রনি, প্রকৌশল বিভাগের নক্সকার মোঃ মফিজুর রহমান, স্বাস্থ্য সহকারী মোঃ হাফিজুর রহমান, হিসাব রক্ষক মোঃ রফিকুল ইসলাম, ঢাকা আহ্ছানিয়া মিশনের আনিচুর রহমান, মমতাজ পারভীন, ইব্রাহীম হোসেন প্রমুখ।
এছাড়া সংশ্লিষ্ট এলাকার সম্ভাব্য পানি ব্যবহাকারী পরিবাবের প্রায় ৩০ জন নারী ও পুরুষও এসময় উপস্থিত থেকে সন্তোষ প্রকাশ করেন।










