বেনাপোল প্রতিনিধি: বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর ও গাতিপাড়া সীমান্তে পৃথক দুটি অভিযানে ৬২০ পিস ইয়াবা, একটি প্রাইভেটকার সহ ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পোর্ট থানা পুলিশ।
যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার) পিপিএম মহোদয় এর নিদের্শক্রমে,বেনাপোল পোর্ট থানা পুলিশ।
(রবিবার) ১৬ এপ্রিলে পৃথক দুটি অভিযানে দুপুর ৩ টার সময় এসআই (নিঃ) মোঃ আবুল হাসান এর নেত্বত্বে সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান ডিউটি কালে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন রঘুনাথপুর সীমান্তে তিন জন মাদক ব্যবসায়ীকে তল্লাশি করে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি প্রাইভেট কারসহ ১ ইমরান হোসেন সানি (২৮) ২ শাহরিয়ার হাসান (৩১) ৩ মো: রাকিব হোসেন (২৩) নামে তিন জনকে গ্রেফতার, অপরদিকে গাতিপাড়া সীমান্ত থেকে ৩২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ কামাল হোসেন গাজী(৪০) উপদিকে ১) মোঃ কামাল হোসেন গাজী(৪০), পিতা-মোঃ নিয়াম উদ্দীন গাজী ,স্থায়ী: গ্রাম- গাতিপাড়া কে গ্রেপ্তার করে পুলিশ।
আটককৃত আসামিরা হলেন, ১।ইমরান হোসেন সানি (২৮) পিতা: শহিদুর রহমান, গ্রাম: পুরন্দরপুর থানা: ঝিকরগাছা ২।শাহরিয়ার হাসান (৩১) পিতা: আব্দুস সাত্তার সাং পাল বাড়ি থানা কোতোয়ালি ৩।মো: রাকিব হোসেন (২৩) পিতা মোহাম্মদ বাবলু সাং: রেলগেট ৫ নং ওয়ার্ড থানা কোতোয়ালী সর্ব জেলা,যশোর।
বেনাপোল পোর্ট থানার অফিসার্স ইনচার্জ ওসি কামাল হোসেন ভূঁইয়া জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।










