পিরোজপুর প্রতিনিধি। আসন্ন কদমতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে চরম আগ্রহ ও উদ্দীপনা তৈরি হয়েছে।
কদমতলা ইউনিয়নের সর্বস্তরের সাধারণ মানুষের মুখে মুখে এখন একটাই নাম— আব্দুল আলিম খান। যিনি একাধারে কদমতলা ইউনিয়ন বিএনপির সফল সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ও জনপ্রিয় সমাজসেবক।
দলীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কঠিন ও দুর্দিনে আন্দোলন-সংগ্রামে রাজপথে থেকেছেন অগ্রভাগে। মামলা-হামলা ও নানা প্রতিকূলতার মধ্যেও দলকে সুসংগঠিত রাখতে আর্থিক সহায়তাসহ সার্বিক দিক থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। দলের যেকোনো কেন্দ্রীয় ও স্থানীয় নির্দেশ বাস্তবায়ন করতে তিনি সর্বদা আপসহীন ও তৎপর ভূমিকা পালন করে আসছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, জনপ্রতিনিধি না হওয়া সত্ত্বেও আব্দুল আলিম খান দীর্ঘদিন ধরে একজন বিশিষ্ট ব্যবসায়ী হিসেবে অর্জিত নিজস্ব অর্থায়নে এলাকার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট মেরামতসহ নানা সামাজিক ও অবকাঠামোগত উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকা, গরিব-অসহায় ও দুস্থদের নিয়মিত আর্থিক সাহায্য-সহযোগিতা করা এবং সামাজিক সমস্যায় মানবিক হাত বাড়িয়ে দেওয়া তার নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়েছে।
ইউনিয়নের একাধিক প্রবীণ ও তরুণ নাগরিকরা বলেন, “আব্দুল আলিম খান শুধু একজন রাজনৈতিক নেতা বা সফল ব্যবসায়ী নন, তিনি আমাদের সুখে-দুঃখের বিশ্বস্ত আশ্রয়। কদমতলা ইউনিয়নের রাস্তাঘাটের উন্নয়ন থেকে শুরু করে অসহায় মানুষের চিকিৎসাসেবা— সব বিষয়েই আমরা ডাক দিলে সবার আগে তাকে পাশে পাই। আসন্ন নির্বাচনে দল যদি তাকে সমর্থন প্রদান করে, তবে আমরা কদমতলাবাসী বিপুল ভোটের ব্যবধানে তাকে বিজয়ী করে ইউপি চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক ও সচেতন মহল মনে করছেন, বিএনপির তৃণমূলের দুর্দিনের পরীক্ষিত নেতা আব্দুল আলিম খানকে মূল্যায়িত করা হলে একদিকে যেমন দলীয় সুসংগঠন আরও জোরদার হবে, অন্যদিকে ইউনিয়নের কাঙ্ক্ষিত অবকাঠামোগত ও সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে।









