মোস্তাফিজুর রহমান মিলন,বেনাপোল প্রতিনিধি : বেনাপোল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ছোট আঁচড়া এলাকায় গণসংযোগ করেছেন বেনাপোল পৌরসভার মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ। ষষ্ঠ দিনের গণসংযোগে তিনি এলাকাবাসীর দ্বারে দ্বারে গিয়ে দোয়া ও সমর্থন চান।
এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করে তাদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও নাগরিক সুবিধার বিষয়গুলো মনোযোগ দিয়ে শোনেন।
গণসংযোগকালে ইমদাদুল হক ইমদাদ বলেন, “মানুষের ভালোবাসা ও দোয়াই আমার পথচলার প্রধান শক্তি। আমি মানুষের নেতা হতে চাই না, মানুষের সেবক হয়ে থাকতে চাই। নির্বাচিত হলে বেনাপোল পৌরবাসীর কল্যাণে কাজ করাকে নিজের দায়িত্ব ও কর্তব্য হিসেবে গ্রহণ করব।”
তিনি আরও বলেন, বেনাপোল পৌরসভাকে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও জনবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তুলতে তিনি কাজ করতে চান। নাগরিক সেবা নিশ্চিত করা, এলাকার উন্নয়ন এবং মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় নিজের সামর্থ্যের সর্বোচ্চটা দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
ইমদাদুল হক ইমদাদ বলেন, “ক্ষমতা বা পদ আমার মূল লক্ষ্য নয়; মানুষের ভালোবাসা ও সেবা করাই আমার প্রধান লক্ষ্য। আপনাদের সুখে-দুঃখে পাশে থেকে বেনাপোল পৌরবাসীর কল্যাণে কাজ করতে চাই। এজন্য আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
গণসংযোগের সময় স্থানীয় বাসিন্দারা ইমদাদুল হক ইমদাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। তারা এলাকার রাস্তা, নাগরিক সুবিধাসহ বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। ইমদাদুল হক ইমদাদ এসব বিষয় মনোযোগ দিয়ে শোনেন এবং জনগণের পাশে থেকে সাধ্যমতো সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
ষষ্ঠ দিনের গণসংযোগে স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ছোট আঁচড়ার বিভিন্ন সড়ক ও পাড়া-মহল্লায় গণসংযোগের মধ্য দিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ।
এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ শাহাবুদ্দিন, শাহাদুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, কৃষি বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, বিএনপি নেতা তাইজুল ইসলাম বকুল, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়ার আলী, ৬ নম্বর ভবেরবেড় ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম, বিএনপি নেতা আজগর আলী।
এছাড়া বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান, বেনাপোল পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জনি হায়দার, ইয়াসিন মোড়ল লাফু, আশরাফুজ্জামান মির্জা, সদস্য মফিজুর রহমান, সদস্য হযরত আলী, যশোর জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য লিটন মাহমুদ, বেনাপোল পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, বেনাপোল পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল, তুহিন হোসেন, আতিকুর জামান সনি, মহাসিন আলম, যুবনেতা মনির হোসেন, রাসেল আহমেদ ও শ্রমিক নেতা আহমদ আলীসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।










