মো: আল-মাহফুজ শাওন, খুলনা প্রতিনিধি:
খুলনা মহানগরীর লবণচরা থানাধীন দরগাপাড়া কাসেমিয়া জামে মসজিদের দক্ষিণ পাশে সড়কের ওপর এক যুবককে কু/পিয়ে হ/ত্যার ঘটনা ঘটেছে।
শনিবার (৩১ অক্টোবর) রাতে দুর্বৃত্তরা তাঁকে কু/পিয়ে গুরুতর জখম করে ঘটনাস্থলে ফেলে রেখে যায়।
নি/হত যুবকের নাম শহিদুল (৩৫)।
তিনি লবণচরা থানাধীন বুড়ো মৌলবির দরগা এলাকার মাহাতাব শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে দরগাপাড়া কাসেমিয়া জামে মসজিদের দক্ষিণ পাশে সড়কের ওপর র/ক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন শহিদুল।
পরে তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তাঁকে মৃ/ত্যু ঘোষণা করেন।
তবে কারা এ হ/ত্যাকা/ণ্ডের সঙ্গে জড়িত এবং কী কারণে তাঁকে হ?ত্যা করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
হ;/ত্যাকা/ণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তের বিষয়টি এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।









