ঢাকা, , , ,
No Result
View All Result
News Sun 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
    • আওয়ামী লীগ
    • বিএনপি
    • জাতীয় পার্টি
    • নির্বাচন
    • অন্যান্য দল
  • আইন ও আদালত
    • আদালত
    • ট্রাইব্যুনাল
  • আন্তর্জাতিক
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • অর্থনীতি-ব্যবসা
  • লাইফস্টাইল
  • শিল্প-সাহিত্য
  • ইসলাম
  • বেনাপোল
  • শিক্ষা
  • ক্যারিয়ার
  • জেলার খবর
  • সাক্ষাৎকার
  • স্বাস্থ্য
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
    • আওয়ামী লীগ
    • বিএনপি
    • জাতীয় পার্টি
    • নির্বাচন
    • অন্যান্য দল
  • আইন ও আদালত
    • আদালত
    • ট্রাইব্যুনাল
  • আন্তর্জাতিক
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • অর্থনীতি-ব্যবসা
  • লাইফস্টাইল
  • শিল্প-সাহিত্য
  • ইসলাম
  • বেনাপোল
  • শিক্ষা
  • ক্যারিয়ার
  • জেলার খবর
  • সাক্ষাৎকার
  • স্বাস্থ্য
No Result
View All Result
News Sun 24
No Result
View All Result

দক্ষিণ কোরিয়ায় প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক ও কারখানা পরিদর্শন

October 22, 2026
in আন্তর্জাতিক
দক্ষিণ কোরিয়ায় প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক ও কারখানা পরিদর্শন

আন্তর্জাতিক খবর
নিউজ সান ডেস্ক:
বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ, কর্মীদের সার্বিক কল্যাণ এবং দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে দক্ষিণ কোরিয়া সফরে ২১-২২ অক্টোবর ২০২৬ তারিখে ধারাবাহিক বৈঠক ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক (এমপি)।

সফরের অংশ হিসেবে প্রতিমন্ত্রী দক্ষিণ কোরিয়ার মানবসম্পদ উন্নয়ন সংস্থা ‘হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট কোরিয়া’-এর সভাপতি লি বিয়ং-হুনের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন।

বৈঠকে এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম ব্যবস্থার আওতায় সহযোগিতা জোরদার, নিয়োগ প্রক্রিয়া আরও সহজ ও গতিশীলকরণ এবং অপেক্ষায় থাকা বাংলাদেশি কর্মীদের কোটা পূরণপূর্বক সময়মতো কোরিয়ায় প্রেরণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উভয় পক্ষ বাংলাদেশি কর্মীদের দক্ষতা, নিষ্ঠা ও অবদানের স্বীকৃতি দিয়ে সরকার-টু-সরকার নিয়োগ কাঠামোর কার্যকারিতা বৃদ্ধি এবং একটি স্বচ্ছ ও সুশৃঙ্খল নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করার গুরুত্ব পুনর্ব্যক্ত করেন।

প্রতিমন্ত্রী দক্ষিণ কোরিয়ার চংজু সিটি, উমসং কাউন্টি এবং গাংহওয়া কাউন্টির মেয়রদের সঙ্গে পৃথক বৈঠক করেন। বৈঠকগুলোতে বিদেশি মৌসুমি কর্মী কর্মসূচির আওতায় আরও বেশি সংখ্যক বাংলাদেশি কর্মী নিয়োগ সহ সার্বিক দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

স্থানীয় কৃষি খাতের শ্রমচাহিদা মেটাতে সমঝোতা স্মারক স্বাক্ষরকারী অঞ্চলের সংখ্যা বৃদ্ধি, বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান বাড়ানো এবং সিউলস্থ বাংলাদেশ দূতাবাসের সাথে সার্বিক সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

গাংহওয়া কাউন্টির কর্মকর্তাবৃন্দ বাংলাদেশি মৌসুমি কর্মী নিয়োগ সহজতর করতে স্থানীয় কৃষি নিয়োগকর্তাদের মাঝে বাংলাদেশকে ইতিবাচকভাবে তুলে ধরার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক (এমপি) দক্ষিণ কোরিয়ার শীর্ষস্থানীয় ব্যাটারি উপকরণ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘চুনবো’ কোম্পানি পরিদর্শন করেন। উক্ত কারখানায় বর্তমানে ১৩২ জন বাংলাদেশি কর্মী কর্মরত রয়েছেন।

তিনি সেখানে কর্মরত প্রায় ৩৫ জন বাংলাদেশি কর্মীর সঙ্গে সরাসরি মতবিনিময় করেন, তাঁদের কর্মপরিবেশ, অধিকার সংরক্ষণ ও ভবিষ্যৎ সম্ভাবনার খোঁজখবর নেন। ‘চুনবো’ কর্তৃপক্ষ বাংলাদেশি কর্মীদের দক্ষতা ও কর্মনিষ্ঠার ভূয়সী প্রশংসা করে ভবিষ্যতে বাংলাদেশ থেকে আরও কর্মী নিয়োগের আগ্রহ ব্যক্ত করে।

এছাড়া, বাংলাদেশে উক্ত প্রতিষ্ঠানের সম্ভাব্য ব্যবসা সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়, যা দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।

পাশাপাশি প্রতিমন্ত্রী উমসংয়ে অবস্থিত বিখ্যাত খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান অটোগি করপোরেশনের দেপুং প্ল্যান্ট পরিদর্শন করেন। কোরিয়ার খাদ্য প্রস্তুত খাতে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরিতে প্রতিষ্ঠানটি গভীর আগ্রহ প্রকাশ করেছে এবং বাংলাদেশ দূতাবাসের সঙ্গে ভবিষ্যৎ সহযোগিতার বিষয়টি গুরুত্ব পায়।

প্রতিমন্ত্রীর এই সফল সফরের মাধ্যমে দক্ষিণ কোরিয়ার সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক শ্রম বাজার ও অর্থনৈতিক অংশীদারত্ব আরও সুদৃঢ় হলো।

দক্ষিণ কোরিয়ার সরকারি সংস্থা, স্থানীয় কর্তৃপক্ষ ও প্রধান প্রধান বেসরকারি খাতের সাথে বাংলাদেশ সরকারের সমন্বিত এই প্রচেষ্টা ভবিষ্যতে বাংলাদেশি কর্মীদের বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ আরও বহুগুণে বৃদ্ধি করবে।

ShareTweetPin

এই বিভাগের Posts

নবীনগরে এমপি মান্নানের নির্দেশে ২৪ ঘন্টার মধ্যে নদীভাঙন রোধে জিওব্যাগ ফেলা শুরু
ব্রাহ্মণবাড়িয়ার সংবাদ,

নবীনগরে এমপি মান্নানের নির্দেশে ২৪ ঘন্টার মধ্যে নদীভাঙন রোধে জিওব্যাগ ফেলা শুরু

October 22, 2026
ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু করতে প্রস্তুত রাশিয়া
আন্তর্জাতিক

ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু করতে প্রস্তুত রাশিয়া

October 22, 2026
ফেনীতে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলকালে ১৩ নেতাকর্মীসহ ২৩ জন গ্রেফতার: সন্ত্রাস বিরোধী আইনে মামলা
জেলার খবর,

ফেনীতে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলকালে ১৩ নেতাকর্মীসহ ২৩ জন গ্রেফতার: সন্ত্রাস বিরোধী আইনে মামলা

October 22, 2026
চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন  কৃতজ্ঞতা ও অভিনন্দন পুলিশ সুপারের
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন  কৃতজ্ঞতা ও অভিনন্দন পুলিশ সুপারের

October 22, 2026
এসআরবি’র অভিযানে বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জ

এসআরবি’র অভিযানে বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

October 22, 2026
bondor printing press

এই বিভাগের সর্বশেষ

নবীনগরে এমপি মান্নানের নির্দেশে ২৪ ঘন্টার মধ্যে নদীভাঙন রোধে জিওব্যাগ ফেলা শুরু

নবীনগরে এমপি মান্নানের নির্দেশে ২৪ ঘন্টার মধ্যে নদীভাঙন রোধে জিওব্যাগ ফেলা শুরু

by News Sun Desk
October 22, 2026
0

সাধন সাহা জয়,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পশ্চিম ইউনিয়নের দড়ি লাপাং গ্রামে তিতাস-মেঘনা নদীর ত্রিমুখী মোহনায় ভয়াবহ নদীভাঙন রোধে...

দক্ষিণ কোরিয়ায় প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক ও কারখানা পরিদর্শন

দক্ষিণ কোরিয়ায় প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক ও কারখানা পরিদর্শন

by News Sun Desk
October 22, 2026
0

আন্তর্জাতিক খবরনিউজ সান ডেস্ক:বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ, কর্মীদের সার্বিক কল্যাণ এবং দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে দক্ষিণ কোরিয়া সফরে...

ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু করতে প্রস্তুত রাশিয়া

ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু করতে প্রস্তুত রাশিয়া

by News Sun Desk
October 22, 2026
0

আন্তর্জাতিক খবরনিউজ সান ডেস্ক:রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের এক বিশেষ দূতের বৈঠক এবং আটক এক মার্কিন নাগরিককে মুক্তি দেওয়ার...

ফেনীতে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলকালে ১৩ নেতাকর্মীসহ ২৩ জন গ্রেফতার: সন্ত্রাস বিরোধী আইনে মামলা

ফেনীতে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলকালে ১৩ নেতাকর্মীসহ ২৩ জন গ্রেফতার: সন্ত্রাস বিরোধী আইনে মামলা

by News Sun Desk
October 22, 2026
0

ফেনী প্রতিনিধি : ফেনী মডেল থানা পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১৩ জন সক্রিয় নেতাকর্মী,...

Next Post
নবীনগরে এমপি মান্নানের নির্দেশে ২৪ ঘন্টার মধ্যে নদীভাঙন রোধে জিওব্যাগ ফেলা শুরু

নবীনগরে এমপি মান্নানের নির্দেশে ২৪ ঘন্টার মধ্যে নদীভাঙন রোধে জিওব্যাগ ফেলা শুরু

  • প্রচ্ছদ
  • মোবাইল সার্ভিস
  • সালতামামি
  • খেলা
  • ইসলাম
  • পিএসআই
  • Policy
  • We
  • Contact
  • বিজ্ঞাপন
Facebook Twitter Youtube
সম্পাদক: মোঃ আব্দুস সামাদ । মোবাইল: +880 1937-763690
প্রকাশক: শাহাবুদ্দিন আহমেদ । মোবাইল: 01402-066462
বার্তা সম্পাদক: মোঃ সাদমান সাকিব সোহান | 01997919529
ঢাকা অফিস: অফিস # ৮২০, ৭ তলা, গুলশান আরা সিটি ৫/৬, আহসান উল্লাহ রোড, ইসলামপুর, ঢাকা-১১০০ প্রধান কার্যালয়: ডালিয়া সুপার মার্কেট ২য় তলা, বেনাপোল বাজার, শার্শা, যশোর
WhatsApp number 01716698062 ই-মেইল: newssun24web@gmail.com
কপিরাইট © 2022 News Sun 24 | Development By Webmaster Samrat
ব্রেকিং নিউজ :
নবীনগরে এমপি মান্নানের নির্দেশে ২৪ ঘন্টার মধ্যে নদীভাঙন রোধে জিওব্যাগ ফেলা শুরুদক্ষিণ কোরিয়ায় প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক ও কারখানা পরিদর্শনত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু করতে প্রস্তুত রাশিয়াফেনীতে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলকালে ১৩ নেতাকর্মীসহ ২৩ জন গ্রেফতার: সন্ত্রাস বিরোধী আইনে মামলাচাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন  কৃতজ্ঞতা ও অভিনন্দন পুলিশ সুপারের
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
    • আওয়ামী লীগ
    • বিএনপি
    • জাতীয় পার্টি
    • নির্বাচন
    • অন্যান্য দল
  • আইন ও আদালত
    • আদালত
    • ট্রাইব্যুনাল
  • আন্তর্জাতিক
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • অর্থনীতি-ব্যবসা
  • লাইফস্টাইল
  • শিল্প-সাহিত্য
  • ইসলাম
  • বেনাপোল
  • শিক্ষা
  • ক্যারিয়ার
  • জেলার খবর
  • সাক্ষাৎকার
  • স্বাস্থ্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.