ঢাকা, , , ,
No Result
View All Result
News Sun 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
    • আওয়ামী লীগ
    • বিএনপি
    • জাতীয় পার্টি
    • নির্বাচন
    • অন্যান্য দল
  • আইন ও আদালত
    • আদালত
    • ট্রাইব্যুনাল
  • আন্তর্জাতিক
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • অর্থনীতি-ব্যবসা
  • লাইফস্টাইল
  • শিল্প-সাহিত্য
  • ইসলাম
  • বেনাপোল
  • শিক্ষা
  • ক্যারিয়ার
  • জেলার খবর
  • সাক্ষাৎকার
  • স্বাস্থ্য
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
    • আওয়ামী লীগ
    • বিএনপি
    • জাতীয় পার্টি
    • নির্বাচন
    • অন্যান্য দল
  • আইন ও আদালত
    • আদালত
    • ট্রাইব্যুনাল
  • আন্তর্জাতিক
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • অর্থনীতি-ব্যবসা
  • লাইফস্টাইল
  • শিল্প-সাহিত্য
  • ইসলাম
  • বেনাপোল
  • শিক্ষা
  • ক্যারিয়ার
  • জেলার খবর
  • সাক্ষাৎকার
  • স্বাস্থ্য
No Result
View All Result
News Sun 24
No Result
View All Result

বাঁশবুনিয়ায় পাকা ধান রক্ষায় কৃষকের অভিনব কৌশল

October 27, 2026
in জেলার খবর,, ঝালকাঠি
বাঁশবুনিয়ায় পাকা ধান রক্ষায় কৃষকের অভিনব কৌশল

​ঝালকাঠি প্রতিনিধি: ​ধান পাকার সঙ্গে সঙ্গে বাড়ে পাখির আনাগোনা। পাশাপাশি পোকামাকড়ের আক্রমণ ও গবাদিপশুর বিচরণেও থাকে ক্ষতির আশঙ্কা।

শেষ মুহূর্তে এসব ঝুঁকি এড়াতে ব্যতিক্রমী এক পদ্ধতি বেছে নিয়েছেন ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার এক কৃষক। ৩৩ শতক জমির পাকা ধান রক্ষায় চারপাশসহ পুরো খেত নেটজাল দিয়ে ঢেকে দিয়েছেন তিনি।

​উপজেলার আমুয়া ইউনিয়নের বাঁশবুনিয়া এলাকায় দেখা গেছে এমন ব্যতিক্রমী উদ্যোগ।

মাঠজুড়ে সবুজ ধানের সমারোহের মধ্যে কৃষক নিল রতন হাওলাদারের জমিতে এখন সোনালি ধান। আর সেই ধান নিরাপদে ঘরে তুলতে জমির চারপাশ ও ওপরের অংশে নিখুঁতভাবে টানানো হয়েছে নেটজাল।

​সরেজমিনে দেখা যায়, জমির চারদিকে খুঁটি পুঁতে নেটজাল বসানোর পাশাপাশি ওপরের অংশও ঢেকে দেওয়া হয়েছে। নিচ দিয়ে যেন কোনো গবাদিপশু প্রবেশ করতে না পারে, সে ব্যবস্থাও রাখা হয়েছে।

এতে পাখির উপদ্রব ও গবাদিপশুর মাধ্যমে ফসল বিনষ্ট হওয়ার ঝুঁকি অনেকটাই কমেছে।

​কৃষক নিল রতন হাওলাদার জানান, চলতি মৌসুমে প্রথমবারের মতো ব্রিধান-৮৭ জাতের আগাম ধান চাষ করেছেন তিনি। ৩৩ শতক জমিতে ফলনও বেশ ভালো হয়েছে।

তবে ধান পাকার পর পাখির আক্রমণ ও অন্যান্য কারণে ফসল নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়। শেষ মুহূর্তে কঠোর পরিশ্রমে ফলানো ফসল রক্ষা করতে নেটজাল ব্যবহারের সিদ্ধান্ত নেন তিনি।

​নিল রতন হাওলাদার আরও বলেন, “ধান চাষে অনেক পরিশ্রম ও অর্থ ব্যয় করতে হয়। কিন্তু ফসল ঘরে তোলার ঠিক আগমুহূর্তে ক্ষতি হলে সব পরিশ্রমই পণ্ড হয়ে যায়।

তাই কিছুটা বাড়তি খরচ হলেও নেটজাল দিয়ে পুরো জমি ঢেকে দিয়েছি। নিরাপদে ফসল ঘরে তুলতে পারলে আমার কষ্টের সার্থকতা।”

​স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, পাখির হাত থেকে ধান বাঁচাতে তাঁরা সাধারণত কাকতাড়ুয়া বা উজ্জ্বল ফিতা ব্যবহার করেন।

তবে পুরো জমি নেটজাল দিয়ে ঢেকে ফেলার ঘটনা এই এলাকায় একেবারেই নতুন।

ফলে নিল রতন হাওলাদারের এই নতুন কৌশল দেখতে প্রতিদিন আশপাশের অনেক কৃষকই তাঁর খেত দেখতে আসছেন।

​এ বিষয়ে কাঁঠালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফাতেমা ইসলাম বলেন, ধান পাকার মৌসুমে পাখি ও অন্যান্য প্রাণীর কারণে ফসলের ক্ষতি হওয়াটা স্বাভাবিক ঘটনা।

এ ক্ষতি কমাতে কৃষক নিল রতন হাওলাদারের এই উদ্যোগ প্রশংসনীয়।

সঠিকভাবে নেটজাল ব্যবহার করা গেলে ফসল সুরক্ষায় ইতিবাচক ফল পাওয়া সম্ভব। পরিস্থিতি ও প্রয়োজন বিবেচনায় অন্য কৃষকেরাও এই পদ্ধতি অনুসরণ করতে পারেন।

​তিনি আরও বলেন, কষ্টার্জিত ফসল নিরাপদে ঘরে তোলা কৃষকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ফসল রক্ষায় এমন সচেতনতা ও নতুন পদ্ধতি গ্রহণের মানসিকতা দেশের কৃষি খাতের জন্যই ইতিবাচক।

ShareTweetPin

এই বিভাগের Posts

খুলনায় সিগারেট কোম্পানির কর্মীকে গুলি করে ল্যাপটপের ব্যাগ ছিনতাই
খুলনা বিভাগ,

খুলনায় সিগারেট কোম্পানির কর্মীকে গুলি করে ল্যাপটপের ব্যাগ ছিনতাই

October 27, 2026
চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির ঝটিকা অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ, সিরাপ ও কীটনাশক জব্দ
চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির ঝটিকা অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ, সিরাপ ও কীটনাশক জব্দ

October 27, 2026
যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবি
জেলার খবর,

যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবি

October 27, 2026
পদ্ম হাতে “তুমি আসবে বলেই তো অপেক্ষাটা এত সুন্দর” প্রধান শিক্ষক তন্নী রহমানের ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা-সমালোচনা
জেলার খবর,

পদ্ম হাতে “তুমি আসবে বলেই তো অপেক্ষাটা এত সুন্দর” প্রধান শিক্ষক তন্নী রহমানের ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা-সমালোচনা

October 27, 2026
রাজশাহীতে প্রতিবন্ধীদের  হুইল চেয়ার বিতরণ 
জেলার খবর,

রাজশাহীতে প্রতিবন্ধীদের  হুইল চেয়ার বিতরণ 

October 27, 2026
bondor printing press

এই বিভাগের সর্বশেষ

বাঁশবুনিয়ায় পাকা ধান রক্ষায় কৃষকের অভিনব কৌশল

বাঁশবুনিয়ায় পাকা ধান রক্ষায় কৃষকের অভিনব কৌশল

by News Sun Desk
October 27, 2026
0

​ঝালকাঠি প্রতিনিধি: ​ধান পাকার সঙ্গে সঙ্গে বাড়ে পাখির আনাগোনা। পাশাপাশি পোকামাকড়ের আক্রমণ ও গবাদিপশুর বিচরণেও থাকে ক্ষতির আশঙ্কা। শেষ মুহূর্তে...

খুলনায় সিগারেট কোম্পানির কর্মীকে গুলি করে ল্যাপটপের ব্যাগ ছিনতাই

খুলনায় সিগারেট কোম্পানির কর্মীকে গুলি করে ল্যাপটপের ব্যাগ ছিনতাই

by News Sun Desk
October 27, 2026
0

মো: আল-মাহফুজ শাওন , খুলনা: খুলনা নগরীতে এক সিগারেট কোম্পানির কর্মীকে গুলি করে ল্যাপটপের ব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার...

চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির ঝটিকা অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ, সিরাপ ও কীটনাশক জব্দ

চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির ঝটিকা অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ, সিরাপ ও কীটনাশক জব্দ

by News Sun Desk
October 27, 2026
0

মোঃ মিনারুল ইসলামচুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:চুয়াডাঙ্গা জেলার জীবননগর সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী পৃথক তিনটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মালামাল জব্দ...

যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবি

যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবি

by News Sun Desk
October 27, 2026
0

নিজস্ব প্রতিবেদক, যশোর: পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবি জানিয়েছে বৃহত্তর...

  • প্রচ্ছদ
  • মোবাইল সার্ভিস
  • সালতামামি
  • খেলা
  • ইসলাম
  • পিএসআই
  • Policy
  • We
  • Contact
  • বিজ্ঞাপন
Facebook Twitter Youtube
সম্পাদক: মোঃ আব্দুস সামাদ । মোবাইল: +880 1937-763690
প্রকাশক: শাহাবুদ্দিন আহমেদ । মোবাইল: 01402-066462
বার্তা সম্পাদক: মোঃ সাদমান সাকিব সোহান | 01997919529
ঢাকা অফিস: অফিস # ৮২০, ৭ তলা, গুলশান আরা সিটি ৫/৬, আহসান উল্লাহ রোড, ইসলামপুর, ঢাকা-১১০০ প্রধান কার্যালয়: ডালিয়া সুপার মার্কেট ২য় তলা, বেনাপোল বাজার, শার্শা, যশোর
WhatsApp number 01716698062 ই-মেইল: newssun24web@gmail.com
কপিরাইট © 2022 News Sun 24 | Development By Webmaster Samrat
ব্রেকিং নিউজ :
বাঁশবুনিয়ায় পাকা ধান রক্ষায় কৃষকের অভিনব কৌশলখুলনায় সিগারেট কোম্পানির কর্মীকে গুলি করে ল্যাপটপের ব্যাগ ছিনতাইচুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির ঝটিকা অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ, সিরাপ ও কীটনাশক জব্দযশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিপদ্ম হাতে “তুমি আসবে বলেই তো অপেক্ষাটা এত সুন্দর” প্রধান শিক্ষক তন্নী রহমানের ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা-সমালোচনা
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
    • আওয়ামী লীগ
    • বিএনপি
    • জাতীয় পার্টি
    • নির্বাচন
    • অন্যান্য দল
  • আইন ও আদালত
    • আদালত
    • ট্রাইব্যুনাল
  • আন্তর্জাতিক
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • অর্থনীতি-ব্যবসা
  • লাইফস্টাইল
  • শিল্প-সাহিত্য
  • ইসলাম
  • বেনাপোল
  • শিক্ষা
  • ক্যারিয়ার
  • জেলার খবর
  • সাক্ষাৎকার
  • স্বাস্থ্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.