পারভেজ আলী মোহর, বাঘারপাড়া (যশোর) থেকে :
যশোরের বাঘারপাড়ায় জনগণের হাতে আটক মো. সবুজ বিশ্বাস ওরফে সজীব (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
রোববার (১ নভেম্বর) তাকে গ্রেপ্তারের পর আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বাঘারপাড়া থানার সাধারণ ডায়েরি (জিডি) নম্বর-০৫, তারিখ ১ নভেম্বর ২০২৬-এর সূত্রে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সবুজ বিশ্বাস উপজেলার মানিকন্দা গ্রামের মনি মোহন বিশ্বাসের ছেলে।
পুলিশ জানায়, জনগণের হাতে আটক সন্দেহভাজন ওই যুবককে গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এ ঘটনায় বাঘারপাড়া থানা পুলিশের আইনানুগ কার্যক্রম অব্যাহত রয়েছে।









