খাইরুল বাসার
মেহেরপুর
মেহেরপুর জেলা সংবাদদাতাঃ
১ নভেম্বর /২৬ রবিবার দুপুরের দিকে মেহেরপুরের মুজিবনগর উপজেলার নাজিরাকোনা সীমান্ত এলাকা থেকে আসাদুল এবং জুয়েলকে আটক করা হয়।
আটক আসাদুল মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামের আবু বক্করের ছেলে এবং জুয়েল একই গ্রামের মাদার আলীর ছেলে।
জানা গেছে, ঘটনার সময় চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন ৬ বিজিবি এর অধীনস্থ নাজিরাকোনা সীমান্ত এলাকায় বিজিবির একটি টহলদল হাবিলদার শামীমুর রহমানের নেতৃত্বে টহল থাকাকালীন সময়ে গোপন সূত্রে খবর পেয়ে সীমান্ত মেইন পিলার ১১০ থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নাজিরাকোনা এলাকায় অভিযান চালায়। এ সময় বিজিবি সদস্যদের আগমনী টের পেয়ে আসাদুল এবং জুয়েল পালাবার চেষ্টা করে।
পরে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাদের দুজনকে আটক করেন।
এসময় তাদের কাছ থাকা ব্যাগ থেকে ৩২ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়।যার ওজন ৩.৯৪১ কেজি। এবং আনুমানিক বাজার মূল্য ৭ কোটি ৩৫ লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা।
বিজিবি ৬ চুয়াডাঙ্গার পরিচালক রাজ মাবুদ বলেন, চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাজমুল হাসান এর নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুরের মুজিবনগর উপজেলার নাজিরাকোনা সীমান্ত ১১০ নং পিলার এর কাছে নাগারবিল এলাকা দিয়ে স্বর্ণ পাচারের চেষ্টা চলছে এমন খবর পেয়ে তাদেরকে আটক করা হয়।
পরে মালামালসহ আসামীদের মুজিবনগর থানায় হস্তান্তর কর। মুজিবনগর থানা অফিসার্স ইনচার্জ উত্তম কুমার দাস বলেন বিজিপি মালামালসহ আসামী আমাদের নিকট হস্তান্তর করেছে।
জব্দকৃত স্বর্ণের বার যাচায় বাছায় শেষে সঠিক হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।









