শাহাবুদ্দিন আহামেদ, বেনাপোল প্রতিনিধি:
শার্শা থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান উপলক্ষে শামিনুল হককে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক সংবর্ধনা জানিয়েছেন বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন (রেজি নং-৯২৫)-এর নেতৃবৃন্দ ও শ্রমিকরা।
রবিবার (২৯ জুন ২০২৬) রাত সাড়ে ৯টার দিকে শার্শা থানা কার্যালয়ে ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলীর নেতৃত্বে শ্রমিক নেতারা নবাগত ওসিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান এবং দায়িত্ব গ্রহণ উপলক্ষে অভিনন্দন জানান।
উল্লেখ্য, শামিনুল হক আনুষ্ঠানিকভাবে শার্শা থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এর আগে তিনি বাগেরহাট জেলার শরণখোলা থানায় সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।
এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক ও বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন (৯২৫)-এর সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী, বেনাপোল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও বেনাপোল ট্রাক চালক ইউনিয়নের সভাপতি মোঃ ইয়াকুব আলী, ইউনিয়নের জয়েন্ট সেক্রেটারি জাহান আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইদ্রিস আলী (ডাক্তার), প্রচার সম্পাদক ওমর ফারুক, শ্রমিক নেতা সাহেব আলী, শ্রমিক নেতা মইদুল ইসলামসহ বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের বিপুল সংখ্যক শ্রমিক।
নবাগত ওসি শামিনুল হকের বক্তব্যে তিনি বলেন,”শার্শা থানার আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক, চোরাচালান ও অপরাধ দমনে আমি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করব। পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বাড়াতে চাই। সকলের সম্মিলিত প্রচেষ্টায় শার্শাকে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ উপজেলা হিসেবে গড়ে তুলতে আপনাদের সহযোগিতা কামনা করছি।”
বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন (৯২৫)-এর সাধারণ সম্পাদক মোঃ
সহিদ আলী বলেন,”নবাগত ওসি শামিনুল হককে আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই। আমরা বিশ্বাস করি, তাঁর দক্ষ নেতৃত্বে শার্শা থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে। বেনাপোল স্থলবন্দরের শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপত্তা এবং শান্তিপূর্ণ কর্মপরিবেশ বজায় রাখতে আমরা সবসময় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করতে চাই। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের যেকোনো ইতিবাচক উদ্যোগে শ্রমিক ইউনিয়ন সর্বাত্মক সহযোগিতা করবে।”
অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। উপস্থিত শ্রমিক নেতৃবৃন্দ নবাগত ওসির সফল দায়িত্ব পালন এবং শার্শা উপজেলার শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন কামনা করেন।










