ঢাকা, , , ,
No Result
View All Result
News Sun 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
    • আওয়ামী লীগ
    • বিএনপি
    • জাতীয় পার্টি
    • নির্বাচন
    • অন্যান্য দল
  • আইন ও আদালত
    • আদালত
    • ট্রাইব্যুনাল
  • আন্তর্জাতিক
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • অর্থনীতি-ব্যবসা
  • লাইফস্টাইল
  • শিল্প-সাহিত্য
  • ইসলাম
  • বেনাপোল
  • শিক্ষা
  • ক্যারিয়ার
  • জেলার খবর
  • সাক্ষাৎকার
  • স্বাস্থ্য
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
    • আওয়ামী লীগ
    • বিএনপি
    • জাতীয় পার্টি
    • নির্বাচন
    • অন্যান্য দল
  • আইন ও আদালত
    • আদালত
    • ট্রাইব্যুনাল
  • আন্তর্জাতিক
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • অর্থনীতি-ব্যবসা
  • লাইফস্টাইল
  • শিল্প-সাহিত্য
  • ইসলাম
  • বেনাপোল
  • শিক্ষা
  • ক্যারিয়ার
  • জেলার খবর
  • সাক্ষাৎকার
  • স্বাস্থ্য
No Result
View All Result
News Sun 24
No Result
View All Result

সালমা আলী’র শতকের পর বোলারদের দাপটে পাকিস্তানের জয়

October 18, 2026
in আন্তর্জাতিক, ক্রিকেট
সালমা আলী’র শতকের পর বোলারদের দাপটে পাকিস্তানের জয়

নিউজ সান ডেস্ক:
সালমান আলী আগার দুর্দান্ত সেঞ্চুরিতে বড় সংগ্রহ পেয়েছিল পাকিস্তান। তবে শ্রীলঙ্কার পাল্টা লড়াইয়ে একসময় সেই সংগ্রহও যথেষ্ট মনে হচ্ছিল না। পাভান রত্নায়েকে ও জানিথ লিয়ানাগের বড় জুটিতে জয়ের সম্ভাবনা তৈরি করেছিল সফরকারীরা। কিন্তু শেষ দিকে দ্রুত উইকেট তুলে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন পাকিস্তানের বোলাররা। তাতে শ্রীলঙ্কাকে ৩৭ রানে হারিয়ে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজে শুভসূচনা করেছে স্বাগতিকেরা।

ওভার ১ বলে ২৬৮ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। এই জয়ে ইংল্যান্ডকে নিয়ে আয়োজিত তিন জাতির প্রতিযোগিতায় প্রথম ম্যাচেই জয় তুলে নিয়েছে পাকিস্তান।

পাকিস্তানের শুরুটা অবশ্য ভালো হয়নি। দলীয় ৩২ রানেই দুই ওপেনার সাইম আইয়ুব (৭) ও ফখর জামানকে (১৬) ফিরিয়ে দেন দিলশান মাদুশঙ্কা। এরপর তৃতীয় উইকেটে ৭৪ রানের জুটি গড়ে বিপদ সামাল দেন বাবর আজম ও অভিষিক্ত সাদ বেগ। বাবর ৪৫ এবং সাদ ৩৯ রান করে ফিরলে আবার চাপে পড়ে স্বাগতিকেরা।

সেখান থেকে দলের হাল ধরেন সালমান। হাসান নওয়াজকে নিয়ে পঞ্চম উইকেটে ৯৭ রানের জুটি গড়েন তিনি। হাসান ৩৭ রানে ফেরার পর আরাফাত মিনহাসের সঙ্গে আরও ৬৪ রান যোগ করেন। এর মধ্যেই মাত্র ৮২ বলে তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি।

শেষ পর্যন্ত ৯০ বলে ১০ চার ও এক ছক্কায় ১০৭ রান করেন সালমান। তবে তার বিদায়ের পর শেষ দিকে দ্রুত উইকেট হারায় পাকিস্তান। একপর্যায়ে ৬ উইকেটে ২৭৯ রান তোলা দলটি শেষ চার উইকেট হারায় মাত্র ২৬ রানে। শ্রীলঙ্কার হয়ে এশান মালিঙ্গা ৪৬ রানে ৪ এবং আসিথা ফার্নান্দো ৫৯ রানে ৩ উইকেট নেন।

৩০৬ রানের লক্ষ্য তাড়ায় শুরু থেকেই চাপে পড়ে শ্রীলঙ্কা। দলীয় ৩০ রানে আভিশকা ফার্নান্দোকে (৫) ফেরান নাসিম শাহ। এরপর কুশল মেন্ডিস (১৯), কামিন্দু মেন্ডিস (৪৪) ও সাহান আরাচ্চিগে (৩) ফিরে গেলে ২০তম ওভারের মধ্যে ৯১ রানে ৪ উইকেট হারায় সফরকারীরা।

তবে পঞ্চম উইকেটে দুর্দান্ত প্রতিরোধ গড়েন পাভান রত্নায়েকে ও জানিথ লিয়ানাগে। দুজনের ১১৯ রানের জুটিতে ম্যাচে ফেরে শ্রীলঙ্কা। ৭৪ বলে ৬ চার ও ২ ছক্কায় ৭৯ রান করেন রত্নায়েকে। অন্যদিকে ৭৪ বলে ৬০ রান আসে লিয়ানাগের ব্যাট থেকে।

৩৮তম ওভারে রত্নায়েকেকে ফিরিয়ে গুরুত্বপূর্ণ এই জুটি ভাঙেন ফাহিম আশরাফ। এরপরও লিয়ানাগের ব্যাটে জয়ের আশা টিকে ছিল শ্রীলঙ্কার। কিন্তু ৪৪তম ওভারে তাকে ফিরিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ পাকিস্তানের হাতে এনে দেন হারিস রউফ।

লিয়ানাগে ফেরার সময় শ্রীলঙ্কার সংগ্রহ ছিল ৬ উইকেটে ২৫৩ রান। জয়ের জন্য তখনো ৩৮ বলে প্রয়োজন ৫৩ রান। হাতে চার উইকেট থাকায় লড়াইয়ের সুযোগ ছিল সফরকারীদের। কিন্তু এরপর মাত্র ৭ রান যোগ করতেই আরও তিন উইকেট হারিয়ে বসে তারা।

৪৫তম ওভারে দাসুন শানাকাকে (২৮) ফিরিয়ে নিজের তৃতীয় উইকেট নেন পাকিস্তান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। এরপর নাসিম শাহর বোলিংয়ে শচিন্দু কলম্বাগে আউট হলে বিপদ আরও বাড়ে শ্রীলঙ্কার। পরের বলেই রানআউট হন এশান মালিঙ্গা। তাতে ২৬০ রানেই ৯ উইকেট হারায় সফরকারীরা।

৪৯তম ওভারের প্রথম বলে আসিথা ফার্নান্দোকে বোল্ড করে শ্রীলঙ্কার ইনিংস শেষ করেন রউফ। পাকিস্তানের হয়ে ৫৫ রানে ৩ উইকেট নেন শাহিন। নাসিম, রউফ ও ফাহিম নেন দুটি করে উইকেট।

ShareTweetPin

এই বিভাগের Posts

যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবি
জেলার খবর,

যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবি

October 27, 2026
পদ্ম হাতে “তুমি আসবে বলেই তো অপেক্ষাটা এত সুন্দর” প্রধান শিক্ষক তন্নী রহমানের ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা-সমালোচনা
জেলার খবর,

পদ্ম হাতে “তুমি আসবে বলেই তো অপেক্ষাটা এত সুন্দর” প্রধান শিক্ষক তন্নী রহমানের ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা-সমালোচনা

October 27, 2026
রাজশাহীতে প্রতিবন্ধীদের  হুইল চেয়ার বিতরণ 
জেলার খবর,

রাজশাহীতে প্রতিবন্ধীদের  হুইল চেয়ার বিতরণ 

October 27, 2026
জাপানে চাকরির প্রলোভনে ১৬ লাখ টাকা নেওয়ার অভিযোগ, আদালতে মামলা
গোপালগঞ্জ,

জাপানে চাকরির প্রলোভনে ১৬ লাখ টাকা নেওয়ার অভিযোগ, আদালতে মামলা

October 27, 2026
বেনাপোল দৌলতপুর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় মদসহ আটক -১
জেলার খবর,

বেনাপোল দৌলতপুর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় মদসহ আটক -১

October 27, 2026
bondor printing press

এই বিভাগের সর্বশেষ

যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবি

যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবি

by News Sun Desk
October 27, 2026
0

নিজস্ব প্রতিবেদক, যশোর: পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবি জানিয়েছে বৃহত্তর...

পদ্ম হাতে “তুমি আসবে বলেই তো অপেক্ষাটা এত সুন্দর” প্রধান শিক্ষক তন্নী রহমানের ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা-সমালোচনা

পদ্ম হাতে “তুমি আসবে বলেই তো অপেক্ষাটা এত সুন্দর” প্রধান শিক্ষক তন্নী রহমানের ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা-সমালোচনা

by News Sun Desk
October 27, 2026
0

স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার মাজিশাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তন্নী রহমান পদ্ম হাতে একটি ছবি সামাজিক...

রাজশাহীতে প্রতিবন্ধীদের  হুইল চেয়ার বিতরণ 

রাজশাহীতে প্রতিবন্ধীদের  হুইল চেয়ার বিতরণ 

by News Sun Desk
October 27, 2026
0

মো: গোলাম কিবরিয়ারাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীতে প্রতিবন্ধী ব্যক্তি, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা ও অসহায় রোগীদের চলাচলের সুবিধার্থে সাতটি হুইলচেয়ার বিতরণ করেছে...

জাপানে চাকরির প্রলোভনে ১৬ লাখ টাকা নেওয়ার অভিযোগ, আদালতে মামলা

জাপানে চাকরির প্রলোভনে ১৬ লাখ টাকা নেওয়ার অভিযোগ, আদালতে মামলা

by News Sun Desk
October 27, 2026
0

টাকা ফেরত চাইতে গিয়ে মারধর ও হত্যার হুমকির অভিযোগ মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাপানে উচ্চ বেতনে...

Next Post
কাঁঠালিয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সংসদ সদস্য জামাল

কাঁঠালিয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সংসদ সদস্য জামাল

  • প্রচ্ছদ
  • মোবাইল সার্ভিস
  • সালতামামি
  • খেলা
  • ইসলাম
  • পিএসআই
  • Policy
  • We
  • Contact
  • বিজ্ঞাপন
Facebook Twitter Youtube
সম্পাদক: মোঃ আব্দুস সামাদ । মোবাইল: +880 1937-763690
প্রকাশক: শাহাবুদ্দিন আহমেদ । মোবাইল: 01402-066462
বার্তা সম্পাদক: মোঃ সাদমান সাকিব সোহান | 01997919529
ঢাকা অফিস: অফিস # ৮২০, ৭ তলা, গুলশান আরা সিটি ৫/৬, আহসান উল্লাহ রোড, ইসলামপুর, ঢাকা-১১০০ প্রধান কার্যালয়: ডালিয়া সুপার মার্কেট ২য় তলা, বেনাপোল বাজার, শার্শা, যশোর
WhatsApp number 01716698062 ই-মেইল: newssun24web@gmail.com
কপিরাইট © 2022 News Sun 24 | Development By Webmaster Samrat
ব্রেকিং নিউজ :
যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিপদ্ম হাতে “তুমি আসবে বলেই তো অপেক্ষাটা এত সুন্দর” প্রধান শিক্ষক তন্নী রহমানের ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা-সমালোচনারাজশাহীতে প্রতিবন্ধীদের  হুইল চেয়ার বিতরণ জাপানে চাকরির প্রলোভনে ১৬ লাখ টাকা নেওয়ার অভিযোগ, আদালতে মামলাবেনাপোল দৌলতপুর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় মদসহ আটক -১
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
    • আওয়ামী লীগ
    • বিএনপি
    • জাতীয় পার্টি
    • নির্বাচন
    • অন্যান্য দল
  • আইন ও আদালত
    • আদালত
    • ট্রাইব্যুনাল
  • আন্তর্জাতিক
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • অর্থনীতি-ব্যবসা
  • লাইফস্টাইল
  • শিল্প-সাহিত্য
  • ইসলাম
  • বেনাপোল
  • শিক্ষা
  • ক্যারিয়ার
  • জেলার খবর
  • সাক্ষাৎকার
  • স্বাস্থ্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.