শাহাবুদ্দিন আহমেদ, বেনাপোল প্রতিনিধি:
আসন্ন ১৭ জুলাই বেনাপোল পৌরসভা নির্বাচন ২০২৩ উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভা করলেন,বেলাল হোসাইন পিপিএম সহকারি পুলিশ সুপার এন্ড ক্রাইম অ্যন্ড অপস যশোর।
২৬ শে জুন সোমবার সন্ধ্যায় বেনাপোল পোর্ট থানা চত্বরে, মেয়র ও কাউন্সিলর প্রতিদ্বন্দ্বী পদপ্রার্থীদের নিয়ে এক মতবিনিময় সভা করেন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।
এ সময় সহকারি পুলিশ সুপার বেলাল হোসাইন বলেন,নির্বাচনী এলাকায় যাতে কনো প্রকার সহিংসতা না ঘটে, সেদিকে আমরা সর্বক্ষণীয় নজর দারি রাখবো।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,
বেলাল হোসাইন পিপিএম সহকারি পুলিশ সুপার এন্ড ক্রাইম অ্যন্ড অপস যশোর।
নিশাত আল নাহিয়ান সিনিয়র এএসপি নাভারণ সার্কেল যশোর।
মামুন খান নিরস্ত্র পুলিশ পরিদর্শক, ডিআইও – ১ ডিএসবি,যশোর।
কামাল হোসেন ভূঁইয়া, (অফিসার ইনচার্জ) ওসি বেনাপোল পোর্ট থানা।
আরো উপস্থিত ছিলেন, আলহাজ্ব নাসির উদ্দিন, দলীয় মেয়র পদপ্রার্থী,নৌকা মার্কা বেনাপোল পৌরসভা।
আলহাজ মফিজুর রহমান স্বজন স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী বেনাপোল পৌরসভা। সহ নয়টি ওয়ার্ডের সকল কাউন্সিলর পদপ্রার্থীরা।










