বেনাপোল প্রতিনিধি : বেনাপোল বন্দর এলাকায় একটি ভবনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তবে ঘরটিতে কেউ না থাকায় কোন আহতের ঘটেনি।
শুক্রবার বিকাল ৫ টা ৫০ মিনিটে বিস্ফোরনের এ ঘটনা ঘটে। আধা ঘন্টাাট চেষ্টা চালিয়ে ফায়ারসার্ভিস কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
বেনাপোল ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজা রতন কুমার দেবনাথ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। শক্তিশালী ককটেল বিস্ফোরণে ওই ভবনটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ককটেলের আলামত জালের কাটি ও টিনের কৌটা পাওয়া গেছে। তবে বিস্ফোরনের সময় ভবনটির নিচ তলায় বসবাসকারি মানুষ বাইরে থাকায় বড় ধরনের জীবনহানির ঘটনা ঘটেনি। যে ভাবে ভবনের দেয়াল ও কাচ ভেঙেছে ঘরে কেউ থাকলে বাচার সম্ভবনা কম থাকতো।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) বেলাল হোসাইন বলেন, বেনাপোল স্থলবন্দর এলাকায় একটি ভবনে বিস্ফোরণ হয়েছে। ওই ভবনে শ্রমিকরা ভাড়া থাকেন। তবে ঞরটি তালাবদ্ধ ছিল। তবে সেটি কিসের বিস্ফোরন তা তদন্ত করে দেখা হচ্ছে।










