নিজস্ব প্রতিবেদক: বেনাপোল পৌরসভা ও ঢাকা আহ্ছানিয়া মিশনের উদ্যোগে বেনাপোলে পৌরসভায় উদযাপিত হয় বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৩।
এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত”।
বেনাপোল পৌরসভা ও ঢাকা আহ্ছানিয়া মিশন যৌথ ভাবে দিবসটি পালনের উদ্যোগ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌরসভার মেয়র মোঃ নাসির উদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম বিশ্বাস ও নির্বাহী প্রকৌশলী মোঃ মোশারফ হোসেন। হাত ধোয়া দিবসের অনুষ্ঠানসমূহে বেনাপোল পৌরসভার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, দিশারী পাবলিক স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এবং ঢাকা আহ্ছানিয়া মিশন ওয়াটার: সাসটেইনেবল আরবান প্রভিশন, বেনাপোল প্রকল্পের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।
এ উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালি বেনাপোল পৌরসভা প্রাঙ্গন থেকে শুরু করে বাহাদুরপুর রোড প্রদক্ষিণ শেষে পূনরায় পৌরসভা প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালি শেষে ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রজেক্ট ম্যানেজার মোঃ ইকবাল হোসাইনের সঞ্চালনায় আয়োজিত হয় আলোচনা সভা।
এসময় মেয়র মোঃ নাসির উদ্দিন বলেন, সাবান দিয়ে হাত ধোয়ার ব্যাপারে ব্যাপক গণসচেতনা সৃষ্টির উদ্দেশ্যে আজ বাংলাদেশসহ সারা বিশ্ব জুড়ে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত হচ্ছে।
আমাদের দেহের প্রায় ৮০ শতাংশ রোগ—ব্যাধীর মূল কারণই হলো পানি ও মলবাহিত। তাই সাবান দিয়ে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার মধ্য দিয়ে আমরা এসব রোগ—ব্যাধী উল্লেখযোগ্য হারে হ্রাস করতে পারি। দিবসটি আয়োজনে সহযোগিতা করার জন্য তিনি ঢাকা আহ্ছানিয়া মিশনকে আন্তরিক ধন্যবাদ জানান।
এসময় কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী দিশারী পাবলিক স্কুলের শিক্ষার্থীদের মধ্যে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ বিতরণ করেন।










