শাহাবুদ্দিন আহামেদ, বেনাপোল :
বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত আব্দুল্লাহর বাড়িতে এলেন নৌ-পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি আজ বেনাপোল স্থলবন্দরে নির্মিত কার্গো ভেহিক্যাল টার্মিনাল উদ্বোধন অনুষ্ঠানে এসে আব্দুল্লাহর মৃত্যুর খবর পান।
তার মৃত্যুর খবর পেয়ে বেলা ৩টার দিকে তিনি বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামে আব্দুল্লাহ এর বাড়িতে যান।
এ সময় তার মামা ইসরাইল সর্দার ও বড় দুই ভাই উপদেস্টার সাথে কথা বলেন। তাদের সান্তনা দেন উপদেস্টা। সহযোগিতা করা হবে বলে আশ্বাস দেন।
পরে তার পরিবারের হাতে নগত ৭৫ হাজার টাকা তুলেদেন উপদেষ্টা সাখাওয়াত হোসেন।
যশোর জেলা ডিসি মহোদয় পক্ষ থেকে ৫০ হাজার ও বেনাপোল পৌরসভার পক্ষ থেকে ২৫ হাজার টাকা প্রদান করা হয়। এবং আব্দুল্লাহকে যেখানে দাফন করা হবে সেই কবরস্থানও ঘুরে দেখেন তিনি।
বৈষম্যবিরোধী আন্দোলনে মাথায় গুলিবিদ্ধ আবদুল্লাহ (২৩) ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ৮ টার দিকে মারা যান তিনি। মেধাবী ছাত্র আব্দুল্লাহ যশোরের বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া টার্মিনাল পাড়া গ্রামের দিনমজুর আব্দুল জব্বাবের ছেলে। মা মারিয়া বেগম। তারা তিন ভাই ও এক বোন। আব্দুল্লাহ ছিল সবার ছোট।
জানা গেছে, গত ৫ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর তাঁতীবাজার মোড়ে বংশাল থানার সামনে গুলিবিদ্ধ হন আবদুল্লাহ। তার কপালের ঠিক মাঝ বরাবর গুলি লাগে। এমন অবস্থায় প্রায় দুই থেকে তিন ঘণ্টা তিনি রাস্তায় পড়ে থাকেন।
এদিকে আব্দুল্লাহর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার বাড়ি বড়আঁচড়াসহ গোটা বেনাপোলে।
এসময় উপদেষ্টার সাথে উপস্থিত ছিলেন, বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আবদুল মান্নান, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দেলোয়ারা বেগম, বন্দরের চেয়ারম্যান মানজারুল মান্নান (অতিরিক্ত সচিব), যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম,শার্শা উপজেলার নির্বাহী অফিসার(ইউএনও)কাজী নাজিব হাসান,শার্শা উপজেলার সহকারী কমিশনার(ভূমি) নুসরাত ইয়াসমিন, নিশাত আল নাহিয়ান (এএসপি নাভারণ সার্কেল,বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক মামুন তরফদার,বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত , শার্শা থানার অফিসার ইনচার্জ(ওসি) আমির আব্বাস,বেনাপোল পোর্ট থানা অফিসার ইনচার্জ মোঃ রাসেল মিয়া,বেনাপোল স্থলবন্দরের ৯২৫ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সহিদ আলী প্রমুখ।
আজ বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে তার মরদেহ আসবে বাড়িতে। আগামীকাল শুক্রবার তার নামাজে জানাজা শেষে গ্রামের কবরস্থানে দাফন করা হবে।










