শাহাবুদ্দিন আহামেদ, বেনাপোল: শার্শার
উলশী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলীর নেতৃত্বে বিজয় দিবস উপলক্ষে র্যালী ও পুষ্পস্তবক অর্পণ এবং আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১৬ ই ডিসেম্বর) সকাল ১০ টায় উলাশী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলীর নেতৃত্বে একটি র্যালী নিয়ে উলশী মাধ্যমিক বিদ্যালয়ে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন এবং আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় উলশী ইউনিয়ন বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।










