শাহাবুদ্দিন আহামেদ :
যশোর জেলা জাতীয়তাবাদী দল-বিএনপির
জেলা বিএনপির কাউন্সিল সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের ফলাফল অনুযায়ী নতুন নেতৃত্ব নির্বাচিত হয়।
২২ শে ফেব্রুয়ারী দুপুর ২ টার সময় টাউন হল ময়দানে ভোট গ্রহণ শুরু হয়, শেষ হয় বিকাল ৫ টায়।
ভোট গণনা শেষে রাত সাড়ে ৮ টার সময় খুলনা বিভাগের জাতীয়তাবাদী বিএনপির সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিতের সভাপতিত্বে নবনির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন আমান উল্লাহ আমান।
বিজয়ীরা হলেন, সভাপতি পদে সাবেরুল হক সাবু ৭৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে মিজানুর রহমান খান পেয়েছেন ৬৬৩ ভোট এবং মারিফুল ইসলাম পেয়েছেন ৭৩ ভোট।
সাধারণ সম্পাদক পদে দেলোয়ার হোসেন খোকন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সাংগঠনিক সম্পাদক পদে ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন মো. রবিউল ইসলাম, যিনি ১৩৪১ ভোট পেয়েছেন। অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে মুনির আহমেদ ছিদ্দীকি বাচ্চু পেয়েছেন ৮৪৫ ভোট, বরিউল ইসলাম রবু পেয়েছেন ৭২০ ভোট এবং কাজী আযম পেয়েছেন ৭১২ ভোট।










