শাহাবুদ্দিন আহামেদ বেনাপোল : পৃথিবীর মায়া ত্যাগ করে চির বিদায় নিয়ে চলে গেলেন,
বেনাপোল পৌর বিএনপির কর্মী ও ছোট আঁচড়া পূর্ব পাড়ার মৃত্য গোলাম মোস্তফা সরদারের বড় ছেলে জসিম উদ্দিন।
(২৩ শে এপ্রিল বুধবার ) সকাল সাড়ে ৯ টার সময় জসিম উদ্দিন ছোট আঁচড়া গ্রামের মাঠে
তার নিজের চাষ করা জমিতে ইরিধান আনতে যেয়ে হঠাৎ বমি করা শুরু করেন,পরে সে বাড়িতে এসে সবাইকে বলেন,আমার অনেক বুকে বেথা হচ্ছে।
ফলে তাকে প্রাইভেট কারে করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যুবরণ করেন।
(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মৃত্যু কালে তার বয়স হয়েছিল(৩০) বছর।তিনি ১ স্ত্রী,ও ২ ছেলে ১ কন্যা সন্তান সহ বহুগুণগ্রাহী রেখে গেছেন।
২৩ শে এপ্রিল সাড়ে ৫ টার সময় তার জানাযা নামাজ ছোট আঁচড়া গ্রামের পূর্ব পাড়া ঈদগা মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুম এর মরাদেহ দাফন করা হয়েছে।
এসময় জাতীয়তাবাদী-বিএনপি’র সিনিয়র নেতৃবৃন্দরা মরহুমের আত্মার শান্তি কামনায় এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
উক্ত জানাযা নামাজে উপস্থিত ছিলেন,
বেনাপোল পৌর বিএনপির সহ সভাপতি আব্দুল কাদের সদ্দার,সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, উপজেলা বিএনপি তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা,ছোট আঁচড়া ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি সবুর হোসেন, সাধারণ সম্পাদক মোঃ ইসরাফিল সরদার বেনাপোল পৌর যুবদলের সদস্য সচিব রায়হানুজ্জামান দিপু ,বেনাপোল পৌর বিএনপির নেতা স্বপন হোসেন,বেনাপোল পৌর যুবদলের আহবায়ক মফিজুর রহমান বাবু,বেনাপোল পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ,যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম,
এবং তার ভাই নাসির উদ্দীন ও গ্রামবাসী সহ ধর্মপ্রাণ মুসলমান বৃন্দ এবং বিএনপির সকল পর্যায়ের নেত্রীবৃন্দরা উপস্থিত ছিলেন।










