নিজস্ব প্রতিবেদক:
যশোর সদর উপজেলা ফতেপুর ইউনিয়ন হামিদপুর গ্রামের হতদরিদ্র শহিদুল ইসলাম এর মাঝে একটি অটো ভ্যান বিতরণ করেছেন মরহুম মুন্সী খলিলুর রহমানের নাতি মাহাবুবুল মুজিবের পুত্র আমেরিকান প্রবাসী নাভিদ মুজিব। আজ শুক্রবার ১২ মে সদরে হামিদপুর বাজার বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মাহমুদ লিটুর কার্যালয় সামনে থেকে এই অটো ভ্যান বিতরণ করেন। এই সময় উপস্থিত ছিলেন যশোর জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট মাহমুদ লিটু হোসেন ও হামিদপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মুন্সী সানোয়ার হোসেন।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুর রহমান সেন্টু, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শফিকুল ইসলাম, মুন্সী তানভীর, ছাত্র দল নেতা তারেক , মেকানিক আইয়ুব হোসেন
উপকাভোগী শহিদুল ইসলাম বলেন, আমি আজ ভ্যান গাড়ি পায়ে খুব উপকৃত হলাম। খুব খুশি হয়েছি। তার জন্য দোয়া প্রার্থনা জানাই










