শাহাবুদ্দিন আহামেদ,বেনাপোল:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ডিহি ইউনিয়ন শাখার উদ্যোগে এক জরুরি কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৯ শে জুন রবিবার বিকালে পাকশিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন ডিহি ইউনিয়ন বিএনপির সভাপতি অলিয়ার রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল জব্বার।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির।
বিশেষ অতিথি ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু, জয়েন্ট সেক্রেটারি মোস্তফা কামাল মিন্টু, সাংগঠনিক সম্পাদক-১ আশরাফুল আলম বাবু, সাংগঠনিক সম্পাদক-২ সালাউদ্দিন, যুগ্ম সম্পাদক তাজউদ্দীন এবং সহ-সভাপতি মোহাম্মদ আলী শাহীন।
এছাড়াও উপস্থিত ছিলেন:
শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ জোহা সেলিম ও সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ।শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রিপন ও সদস্য সচিব সেলিম হোসেন আশা,শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন ও সদস্য সচিব সবুজ হোসেন খান,ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোইমিনুল সাগর সহ বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বর্তমান সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে একটি নিরপেক্ষ ও অবাধ নির্বাচনের দাবি জানান। তারা সাংগঠনিক কাঠামো মজবুত করে জনগণের আন্দোলনে যুক্ত হওয়ার জন্য কর্মীদের প্রতি আহ্বান জানান।










