স্টাফ রিপোর্টার: যশোরে বিজিবি’র বিশেষ টহলদল অভিযান চালিয়ে ৫ পিস স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে।
(২১ আগস্ট বৃহস্পতিবার) সকাল ১০টার দিকে খুলনা-যশোর মহাসড়কের মোড়লী মোড় বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি হলেন— মোঃ রুবেল (৪৫), পিতা মৃত সাইদুর রহমান, গ্রাম বাসুন্দা, ডাকঘর ও থানা নাঙ্গলকোট, জেলা কুমিল্লা। এ সময় তার কাছ থেকে ৫ পিস স্বর্ণের বার, যার ওজন ৫৮৫ গ্রাম, ১টি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ৯৯৫ টাকা উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮৬ লাখ ৪৪ হাজার ৫১৫ টাকা। আটককৃত ব্যক্তি, মোবাইল ফোন ও নগদ টাকা যশোর সদর থানায় এবং স্বর্ণ যশোর ট্রেজারীতে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।










