নিউজ সান ডেস্ক :
বেনাপোল স্থলবন্দরের সার্বিক কার্যক্রমের উন্নয়ন ও সমস্যা নিরসন বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার সময় বেনাপোল স্থলবন্দর সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় সভাপতিত্ব করেন,বেনাপোল স্থলবন্দরের পরিচালক মোঃ শামীম হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সদস্য (ট্রাফিক) মোহাম্মদ শামীম আলম (যুগ্ম সচিব)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (ট্রাফিক) মোঃ রাশেদুল ইসলাম (উপসচিব)।
সভায় বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমে বিদ্যমান সমস্যা, পণ্য পরিবহনের গতি, কাস্টমস ও বিভিন্ন সংস্থার সমন্বয়সহ নানা বিষয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা সমস্যাগুলোর সমাধানে যৌথ উদ্যোগ ও সমন্বিত পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করেন।
সভাটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা দ্রুত সমস্যাগুলোর কার্যকর সমাধানে আশাবাদ ব্যক্ত করেন।










